ডেলোতে সুদীপ্তর সঙ্গে গোপন বৈঠক হয়েছিল, মুকুলে বিব্রত ঘাসফুল
কলকাতা, ১৪ জানুয়ারি: উত্তরবঙ্গের ডেলোতে রাতের অন্ধকারে সুদীপ্ত সেনের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। সিবিআইয়ের কাছে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে এমনই স্বীকারোক্তি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। এর ফলে দলের বিড়ম্বনা আরও বাড়ল।
২০১২ সালের ১২ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে। সেখানে ডেলো বাংলোতে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন ছিলেন। ওই বৈঠকে মমতা, সুদীপ্ত ছাড়াও ছিলেন মুকুল রায় ও কুণাল ঘোষ। মমতা নিজে বৈঠক নিয়ে কখনও মুখ খোলেননি। কিন্তু তাঁর বিশ্বস্ত ছায়াসঙ্গী সরব হওয়ায় রাজনীতিক ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো নিশ্চিতভাবেই বেকায়দায় পড়ে গেলেন।

সিবিআইয়ের দাবি, ওই বৈঠকে সুদীপ্তবাবু প্রস্তাব দিয়েছিলেন যে, সারদার হাতে থাকা ১৪টি সংবাদমাধ্যম একযোগে মমতাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরবে। এই প্রস্তাব সমর্থন করেছিলেন কুণাল ঘোষ। মুকুলবাবুর সেখানে কী ভূমিকা ছিল, সেটাই জানতে চান গোয়েন্দারা।
এদিকে, সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন মুকুল রায়। সিবিআই তাঁর জন্য প্রশ্নমালা তৈরি করে রেখেছে। তা ধরেই টানা জেরা করা হবে এই তৃণমূল নেতাকে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications