মালদহ উত্তরের প্রার্থী নিয়ে কোন্দল কংগ্রেসে! উঠে আসনে বিকল্প প্রস্তাব

আসন্ন লোকসভা নির্বাচনে মালদহ উত্তরের প্রার্থী নিয়ে কোন্দল কংগ্রেসে। কংগ্রেসের একটি অংশ দীপা দাশমুন্সিকে এই কেন্দ্র থেকে প্রার্থী করতে চায়।

আসন্ন লোকসভা নির্বাচনে মালদহ উত্তরের প্রার্থী নিয়ে কোন্দল কংগ্রেসে। কংগ্রেসের একটি অংশ দীপা দাশমুন্সিকে এই কেন্দ্র থেকে প্রার্থী করতে চায়। অন্যদিকে বিরোধিতা সত্ত্বেও, নিজের ছেলে ইশা খান চৌধুরীর প্রার্থীপদ নিয়ে অটল আবু হাসেম খান চৌধুরী। তবে কংগ্রেস জেলা নেতৃত্ব বলছে, হাইকমান্ড যাঁকে প্রার্থী করবে তাঁকেই মেনে নেবেন তাঁরা।

মালদহ উত্তরের প্রার্থী নিয়ে কোন্দল কংগ্রেসে! উঠে আসনে বিকল্প প্রস্তাব

এবার মালদহ উত্তর কেন্দ্রের জন্য কংগ্রেস প্রার্থী হিসেবে নাম উঠে এল দীপা দাশমুন্সির। দীপা উত্তরবঙ্গেরই রায়গঞ্জ কেন্দ্রের সাংসদ ছিলেন। যাঁরা দীপা দাশমুন্সির নাম তুলে ধরছেন, তাঁদের যুক্তি প্রিয়দার ভালবাসা ছিল মালদহ উত্তরের হরিশ্চন্দ্র পুর-সহ বিভিন্ন জায়গায় প্রতি। সেই জন্য দীপা দাশমুন্সিকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হোক।

মৌসম বেনজির নূর তৃণমূলে যোগ দেওয়ার পর জেলা সভাপতি করা হয়েছিল আবু হাসেম খান চৌধুরীকে। খুব অল্প সময়ের মধ্যেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। পরে প্রদেশ কংগ্রেসের নির্দেশে সভাপতি করা হয় হরিশ্চন্দ্র পুরের বিধায়ক মোস্তাক আলমকে। আবু হাসেম খান চৌধুরী সভাপতি হওয়ার পরেই নিজের ছেলে মালদহ উত্তরের প্রার্থী হতে পারেন বলে কার্যত ঘোষণা করে দেন। এই কেন্দ্রের জন্য দীপা দাশমুন্সির নাম উঠে এলেও নিজের ছেলের নামই তুলে ধরতে চান আবু হাসেম।

অন্যদিকে জেলা কংগ্রেসের ক্ষমতাসীন গোষ্ঠী জানিয়েছে, হাইকমান্ড যাঁকে প্রার্থী হিসেবে বেছে নেবে, তাঁকেই মেনে নেবেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+