তৃণমূল ছেড়ে বিজেপিতে অটো ইউনিয়নের তিনশোর বেশি চালক
তৃণমূল ছেড়ে বিজেপিতে অটো ইউনিয়নের তিনশোর বেশি চালক
তৃণমূলের অটো ইউনিয়নেও ধস নামাল বিজেপি। উত্তর ২৪ পরগনার হাসনাবাদে তৃণমূল কংগ্রেস পরিচালিত তিনটি অটো চালক ইউনিয়ন থেকে একইসঙ্গে তিনশোর বেশি অটোচালক যোগদান করলেন বিজেপিতে। বহুদিন ধরে বঞ্চিত হতে হতে এদিন অন্য সিদ্ধান্ত নিতে তাঁরা বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

অটো ইউনিয়নের নেতা তুলসীদাস ও যদুনাথ সরদার বলেন। তাদের দীর্ঘদিন বেশ কয়েকটি দাবি ছিল সেগুলো বারবার বলা শর্ত পূরণ হয়নি। এমনকি অটো রুট দিতে তাদের কাছে বেশ কিছু টাকা অকারণে নেওয়া হয়েছে। তারপরে তাদের নথিপত্র দেওয়া হয়েছে।
তাদের দীর্ঘদিনের নেতৃত্বকে জানানো সত্ত্বেও কোনও সমাধান হয়নি তাই আমরা দল পরিবর্তন করতে বাধ্য হলাম। এদিন সুন্দরবন অঞ্চলের হাসনাবাদ - লেবুখালি, হাসনাবাদ - পাটলিখানপুর, হাসনাবাদ - বায়লানি মিলিয়ে মোট তিনটি রূটের মোট ৩৩০টি অটো চালক বিজেপিতে যোগ দেয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা নিমাই দাস সহ এলাকার বিজেপি নেতৃত্ব। তিনি বলেন তৃণমূলের উপরে বীতশ্রদ্ধ ও বঞ্চনার শিকার হয়ে অটো চালকেরা দল পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।












Click it and Unblock the Notifications