রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, ফেব্রুয়ারিতে সর্বোচ্চ আক্রান্ত বৃহস্পতিবার, ফের সংক্রমণ বৃদ্ধি নিয়ে প্রশ্ন
ফেব্রুয়ারিতে রাজ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্ত বৃহস্পতিবার, ফের সংক্রমণ বৃদ্ধি নিয়ে প্রশ্ন
বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১৭। যা এমাসের মধ্যে সর্বোচ্চ। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৫ জনের। এদিন সুস্থ হয়েছেন ২৮৬ জন। এদিন বুধবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। বুধবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ৪৫ %, সেখানে বৃহস্পতিবার সুস্থতার হার ৯৭. ৪৬% ।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭২, ০৩২
বৃহস্পতিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৭ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭২, ০৩২ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪,৩১৩ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৫৭, ৪৯৪ জন। গত ২৪ ঘন্টায় ২৮৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় ( ৬৬), এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬২)। এরপরেই রয়েছে হাওড়া ও পশ্চিম বর্ধমান(১৬) ।

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা (ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। তারপর রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৬৫ (৫০) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ০, কোচবিহারে ১( ১), দার্জিলিং ৫ (৫), কালিম্পং ০ , জলপাইগুড়ি ২ (১), উত্তর দিনাজপুরে ১(৩), দক্ষিণ দিনাজপুরে ৩(০), মালদহ ১ (১), মুর্শিদাবাদে ২ (২), নদিয়া ২ (৭), বীরভূম ১ (২), পুরুলিয়া ১ (৫), বাঁকুড়ায় ৬ (৪), ঝাড়গ্রাম ০, পশ্চিম মেদিনীপুরে ৯ ( ১), পূর্ব মেদিনীপুর ৩ (২), পূর্ব বর্ধমান ৩ (৪), পশ্চিম বর্ধমান ৫ (৭), হাওড়া ৭( ৬), হুগলিতে ১৬ (১১), উত্তর ২৪ পরগনায় ৭৬ (৬১), দক্ষিণ ২৪ পরগনায় ৮( ৬) জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার
বুধবারের তুলনায় বৃহস্পতিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। বুধবার সুস্থতার হার ছিল ৯৭. ৪৫ % । বৃহস্পতিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৪৬% । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৭. ২৬% । বুধবার যা ছিল ৯৭.২৭%। সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৩%-এ।

মৃত্যু হয়েছে ৫ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। শুক্রবার ২, শনিবার ১, রবিবার ৫, সোমবার ২, মঙ্গলবার ৬, বুধবার ৫ জনের মৃত্যু হয়েছিল। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,২২৫-তে।

কলকাতায় মৃত্যু ৩০৮৬ জনের
এদিন যে ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে তিনজন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩০ ৮৬ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৪৯৫ জনের। এদিন সেখানে ২ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ১০৪৪ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৭১৪ জনের মৃত্যু হয়েছে। এদিন কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে আর কোথাও মৃত্যু ঘটেনি।

স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ২২, ১০৬ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। বুধবার পরীক্ষা করা হয়েছিল ২১, ৬০৮ টি স্যাম্পেল। মঙ্গলবার ২০, ৪৫৬ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৮২, ৩১, ৯৯৮ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৯৫ %।












Click it and Unblock the Notifications