‘ভোট দিন তৃণমূল কংগ্রেসকেই’, মোর্চা-সুপ্রিমোর আহ্বানে পঞ্চায়েতে আশা কমল বিজেপির

ডুয়ার্সের গোর্খারাও কি তৃণমূল-মুখী? গোর্খা জনমুক্তি মোর্চা নেতার বার্তায় তেমনই সম্ভাবনা উঁকি দিল। জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং গোর্খাদের উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আর্জি জানালেন।

এবার ডুয়ার্সের গোর্খারাও কি তৃণমূল-মুখী? অন্তত গোর্খা জনমুক্তি মোর্চা নেতা তথা জিটিএ চেয়ারম্যানের বার্তায় তেমনই সম্ভাবনা উঁকি দিল। জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং গোর্খাদের উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আর্জি জানালেন। মঙ্গলবার কালচিনির ধর্মশালায় এক জনসভায় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন, 'ভোট দিন তৃণমূল কংগ্রেসকেই।'
বিনয় বলেন, 'ডুয়ার্সের উন্নয়নের স্বার্থে এই এলাকায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া উচিত। আমি তাই সব গোর্খা সমর্থকদের আবেদন জানাব তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া জন্য। তখন বিনয় তামাংয়ের পাশে বসে রয়েছেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহন শর্মা।

‘ভোট দিন তৃণমূল কংগ্রেসকেই’, মোর্চা-সুপ্রিমোর আহ্বানে জেলায় আশা কমল বিজেপির

এদিন জিটিএ চেয়ারম্যান আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে পাহাড়ে শান্তি ফিরে এসেছে। ফের উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে পাহাড়ে। সর্বত্রই উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, এই অবস্থায় সেই ধারা বজায় রাখতে তৃণমূল কংগ্রসের হাত শক্ত করতে হবে। সেই কারণে এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও ব্যাখ্যা দেন, ভুটানের সঙ্গে এই এলাকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তারপর এখানে ছোট ও মাঝারি শিল্পের সমূহ সম্ভাবনা রয়েছে। সমস্ত দিক চিন্তা করে গোর্খাদের উন্নতির জন্য তৃণমূল কংগ্রেসই তাঁদের প্রকৃত বিকল্প। সেই বিকল্পকে বেছে নিতে আর দ্বিধা করা উচিত হবে না বলে মন্তব্য তাঁর।

‘ভোট দিন তৃণমূল কংগ্রেসকেই’, মোর্চা-সুপ্রিমোর আহ্বানে জেলায় আশা কমল বিজেপির

তৃণমূল জেলা সভাপতি বলেন, গোর্খা ভাইয়েরা যদি আমাদের সমর্থন দেয়, তবে এ জেলায় আমাদের জয়লাভ কেউ আটকাতে পারবে না। উল্লেখ্য, গতবার বিধানসভায় গোর্খাদের সমর্থনেই বিজেপি মাদারিহাট বিধানসভায় জয়যুক্ত হয়েছিল। এবার সেই সম্ভাবনা থাকবে না গোর্খাদের সমর্থন তৃণমূল লাভ করলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+