Monsoon Update: রথযাত্রায় আবহাওয়া প্রতিকূল, কোন কোন জেলা ভাসতে চলেছে? একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
এদিন সকালে কোথাও মেঘলা আকাশ। আবার কোথাও পরিষ্কার। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় টানা বৃষ্টি চলছে। রথযাত্রায় অন্তত কোথাও থেকে তাপপ্রবাহের কোন সম্ভাবনা নেই। পাশাপাশি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সারা রাজ্যেই বর্ষার প্রবেশ (Monsoon Update) হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুন বুধবার সকালের মধ্যে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য জারি কমলা সতর্কতা। এছাড়া দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা (Monsoon Update) রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ জারি কমলা সতর্কতা। ওই সময়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস, পরবর্তী ৪৮ ঘন্টার অর্থাৎ ২২ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিন চারেকের মধ্যে উত্তরবঙ্গের সমতল এলাকা এবং দক্ষিণবঙ্গের সর্বত্র তাপমাত্রা ধীরে ধীরে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। প্রায় সবকটি জেলায় বৃষ্টির কারণে (Monsoon Update) এই পরিস্থিতি।
আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে (Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে (Monsoon Update)। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় কিছুটা কমেছে। ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৭৮ শতাংশ।

আসানসোল (২৭.৩)
বহরমপুর (২৭.৪)
বাঁকুড়া (২৫.৭)
বর্ধমান (২২.২)
কোচবিহার (২৩.৯)
দার্জিলিং (১৬.২)
কালিম্পং (১৮.৮)
দিঘা (২৭.৯)
কলকাতা (২৬.৬)
দমদম (২৩.৩)
কৃষ্ণনগর (২৭.৪)
মালদহ (২৭)
মেদিনীপুর (২৭.১)
শিলিগুড়ি (২৫.৪)
শ্রীনিকেতন (২১.৪)
সুন্দরবন (২৯.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.১)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৪.৪)
বর্ধমান (৩৪)
কোচবিহার (২৫.৬)
দার্জিলিং (১৮.৬)
কালিম্পং (২৪)
দিঘা (৩৪.২)
কলকাতা (৩১.১)
দমদম (৩০.২)
কৃষ্ণনগর ( ৩৫)
মালদহ (৩৫.৫)
মেদিনীপুর (৩৩.৫)
শিলিগুড়ি (২৭.৪)
শ্রীনিকেতন (৩১.৮)
সুন্দরবন (৩২.৫)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications