কেন্দ্রের গাইউলাইন না আসায় নিষিদ্ধ মলনুপিরাভির-ককটেল থেরাপি! স্টেরয়েড নিয়েও নির্দেশ রাজ্যের

রাজ্যে ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। প্রত্যেকদিন প্রায় কয়েক হাজার করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন। চিকিৎসকরা বলছেন, বাংলায় থার্ড ওয়েভের প্রভাব শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি যা তাতে প্রত্যেক

রাজ্যে ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। প্রত্যেকদিন প্রায় কয়েক হাজার করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন। চিকিৎসকরা বলছেন, বাংলায় থার্ড ওয়েভের প্রভাব শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি যা তাতে প্রত্যেকদিন গড়ে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হবেন।

আর এই অবস্থায় সরকারি এবং বেসরকারি হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে। পর্যাপ্ত ওষুধ, কোভিড বেড তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অক্সিজেন নিয়েও হাসপাতালগুলিকে নজর রাখার নির্দেশ রাজ্য সরকারের। পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার বার্তা স্বাস্থ্যভবনের। মাস্ক পড়ার নির্দেশ সবাইকে।

থার্ড ওয়েভের মধ্যেই আছে!

থার্ড ওয়েভের মধ্যেই আছে!

আজ মঙ্গলবার দুপুরে চিকিৎসকদের একাংশ সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁদের দাবি, আমরা এই মুহূর্তে থার্ড ওয়েভের মধ্যেও আছি। এমনকি প্রথম পর্যায়ে ফিরে গিয়েছি বলেও দাবি চিকিৎসকদের। এই অবস্থায় মানুষকে সতর্ক হওয়ার বার্তা দেন তাঁরা। একই সঙ্গে গঙ্গাসাগর, ভোট নিয়েও সরকারকে ভেবে দেখার পরামর্শ চিকিৎসকদের। তবে এই বিষয়ে সাধারণ মানুষকে আতঙ্ক না হওয়ার পরামর্শ দেন। বলেন, মাস্ক পড়াটা এই সময়ে খুব জরুরি।

একগুচ্ছ নয়া নির্দেশ স্বাস্থ্য দফতরের

একগুচ্ছ নয়া নির্দেশ স্বাস্থ্য দফতরের

এদিন পরিস্থিতি দেখে ফের একবার বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। আর সেই বৈঠকের পর আপাতত মলনুপিরাভির ব্যবহার না করার জন্যে বলা হয়েছে। শুধু তাই নয়, মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি (ককটেল থেরাপি) ব্যবহার না করার কথাও বলা হয়েছে। যদিও এর আগে এগুলি ব্যবহারের কথা বলা হয়েছিল। কিন্তু কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনও গাইডলাইন দেওয়া হয়নি বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। আর সেই কারনে এই পদক্ষেপ বলে দাবি

ককটেল থেরাপি নিয়ে বিতর্ক রয়েছে

ককটেল থেরাপি নিয়ে বিতর্ক রয়েছে

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস। দুজনের ক্ষেত্রেই ককটেল থেরাপি করা হয়। কিন্তু এই থেরাপি অনেক খরচ সাপেক্ষ। ফলে তা নিয়ে একটা বিতর্ক ছিলই। অন্যদিকে এদিন এই দুই ক্ষেত্রে নিষেধাজঙ্গা জারির পাশাপাশি স্টেরয়েড ব্যবহার নিয়েও কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের। নির্দেশ অনুযায়ী, যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদের মৃদু উপসর্গ থাকলেও স্টেরয়েড ব্যবহার করা যাবে না।

কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে

কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে

কলকাতার ২৫টি জায়গাতে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি আবাসনকেও কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। দেখা গিয়েছে, আবাসনগুলিতে ব্যাপক ভাবে সংক্রমণ ছড়াচ্ছে। ফলে বাড়তি নজর রাখা হচ্ছে। পুরসভার তরফে স্যানেটাইজেশনের কাজ চালাচ্ছে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই করোনা নিয়ন্ত্রনের টারগেট নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+