‘প্রিয়রঞ্জনের অবদান ভুলবে না বাংলা’, বিরোধী সিপিএম সাংসদের মুখেও ঢালাও প্রশস্তি
প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে বাংলা হারাল একজন পরিপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ বিরোধী সিপিএমেপ সাংসদ মহম্মদ সেলিমের। তিনি বললেন, প্রিয়রঞ্জনের অবদান ভোলার নয়।
শুধু যে দলে নয়, তাঁর গুণগ্রাহী বিরোধী শিবিরেও রয়েছেন, তা প্রমাণ হয়ে গেল প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে। কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে সবাই শোকজ্ঞাপন করেন, কিন্তু বিরোধী দলের নেতার সম্পর্কে এত প্রশস্তি শোনা যায় না কোনও সময়েই। এদিন প্রিয়রঞ্জনকে নিয়ে প্রশস্তিতে ভরিয়ে দিলেন সিপিএমের সাংসদ।

রায়গঞ্জের ভূমিপুত্র প্রিয়রঞ্জন পৃথিবীয় মায়া কাটিয়ে চলে গিয়েছেন পরলোকে। তাঁর মৃত্যুতে শোকবিহ্বল গোটা বাংলা। জাতীয় রাজনীতিতে আজ প্রিয়কে হারিয়ে শোকসন্তপ্ত। বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে এদিন রায়গঞ্জের সিপিএম সাংসদ মহম্মদ সেলিমও জানালেন তাঁর শোকবার্তা।
তিনি বলেন, 'প্রিয়বাবুর মৃত্যুতে আমি গভীর শোকাহত। তাঁকে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর স্ত্রী-পুত্র, আত্মীয়-পরিজন, সকল গুণগ্রাহীকে আমার পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। দীর্ঘদিন কাজ করেছি সংসদীয় রাজনীতিতে। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত নিবিড় ছিল। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা কখনও ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে যায়নি।'
তিনি বলেন, 'তাঁর মতো সুবক্তা, সুদক্ষ সংগঠক, মন্ত্রী, ক্রীড়া সংগঠক, সংস্কৃতিমনা নেতা খুবই বিরল ছিল ভারতীয় রাজনীতিতে। এখন যেমন রাজনীতি হচ্ছে, মাথায় বোম মারা, ঠ্যাং ভেঙে দেওয়ার রাজনীতি, তা তখন ছিল না। তাই চরম প্রতিকূল অবস্থাতেও আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল।'
'তারপর প্রিয়বাবু সংসদীয় ক্ষেত্র থেকে শুরু করে উত্তরবঙ্গ তথা বাংলার জন্য প্রচুর কাজ করেছেন। উত্তরবঙ্গের মানুষ তা কখনও ভুলবে না। রায়গঞ্জের মানুষ, বাংলার মানুষ চিরকাল শ্রদ্ধাবনত চিত্তে তাঁকে স্মরণ করবে। তাঁর অবদান কোনওদিনই ভোলার নয়।' শোকজ্ঞাপন করে এ কথা বলেন সেলিম।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রিয়রঞ্জনের গড়েই সিপিএমের সাংসদ নির্বাচিত তিনি। প্রিয়-পত্নীকে হারিয়েই তিনি সংসদে গিয়েছেন। তা সত্ত্বেও প্রিয়রঞ্জনের প্রতি তাঁর শ্রদ্ধা রাজনীতির সৌজন্যে দৃষ্টান্ত হয়েই থাকবে। রাজনীতির উর্ধ্বে যে আরও একটা সম্পর্ক থাকতে পারে, তা-ই এদিন তাঁর শোকবার্তায় তুলে ধরেন সেলিম। বর্তমান রাজনীতির সংকীর্ণতাকেও তিনি আঘাত করেন। বুঝিয়ে দেন রাজনীতি হওয়া উচিত ওই মার্গেরই, যেখানে ব্যক্তি আক্রোশ থাকবে না। হবে মতাদর্শের লড়াই।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications