বিধায়কের নামে মিথ্যে তথ্য দিয়ে প্রচার, শুভেন্দুকে চরম হুঁশিয়ারি কৃষ্ণ কল্যাণীর
কোন্নগরের সভা থেকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপরেই শুভেন্দ্প অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন রায়গঞ্জের বিধায়ক। কয়েকদিন আগেই তাঁর বাড়িতে আয়কর হানা হয়েছিল।
শুভেন্দু অধিকারীর কোন্ননগরের সভা থেকে দাবি করেছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে যে আয়কর হানা হয়েছে তাতে নগদ ৩ কোটি টাকা, ৬ কোটির সোনার গয়না উদ্ধার হয়েছে। কোটি কোটি টাকা নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন বিধায়ক।

প্রসঙ্গত উল্লেখ্য কৃষ্ণকল্যাণী বিজেপির টিকিটে জিতলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই থেকে রায়গঞ্জের বিধায়কের সঙ্গে তিক্ততার সম্পর্কে তৈরি হয়েছে বিজেপির সঙ্গে। তারমধ্যে হঠাৎ করে তাঁর বাড়িতে আয়কর হানা। প্রায় ২ দিন ধরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিসে এবং বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
রায়গঞ্জের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ছিল যে পরিমাণ সম্পদ তাঁর রয়েছে সেতুলনায় কম টাকা কর দিচ্ছেন তিনি। সেই অভিযোগে বিধায়কের বাড়িতে হানা দেয় আয়কর দফতর। তাঁর বাড়ি এবং অফিসেও আয়কর হানা দিয়েছিল। সেসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উত্তরবঙ্গ সফরে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদহে সফর করার কথা ছিল।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল পরিকল্পনা করেই টার্গেট করা হচ্ছে বিধায়কদের।
এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেনন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। বৃহস্পতিবার দুপুরে নিজের দফতরে সাংবাদিক সম্মেলন করে বিধায়ক কৃষ্ণ কল্যানী রাজ্যের বিরোধী দলনেতাকে নাম না করে তোপ দাগেন।
তার দাবি, আয়কর হানা ব্যবসায়ী কৃষ্ণ কল্যানীর বাড়িতে, ফ্যাক্টরিতে, অফিসে হয়েছিল৷ আমরা ব্যবসায়ীরা ট্যাক্স প্রদাণ করি, আর সেই টাকায় দেশের উন্নয়ন হয়। পাশাপাশি এদিন তিনি বিরোধী দল নেতার উদ্দ্যেশ্য বলেন, গতকাল একটি জনসভায় বিভ্রান্তিকর বক্তব্য রেখেছেন উনি।

কৃষ্ণ কল্যানী বলেন, বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিয়ে আয়কর দপ্তর নাকি অনেক টাকা, অনেক অলঙ্কার নিয়ে গেছে বলে লোডশেডিং অধিকারী বলেছেন, উনি এক কাজ করুন, আয়কর দফতর থেকে সিজার লিস্ট টা নিয়ে টুইট করুন।
এর পাশাপাশি কৃষ্ণ খোলা হুশিয়ারি দেন রাজ্যের বিরোধী দল নেতাকে। তার দাবী লোডশেডিং অধিকারী চালাকি করে আমার নাম নেয়নি। নাম নিলেই মান হানির মামলা করতাম আমি। এছাড়া শুভেন্দু অধিকারীকে প্লাস্টিক সার্জারি করার পরামর্শ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications