Investment: শিকড়ের টানেই ফিরছেন বাংলায়, রাজ্যে ২৫০ কোটি বিনিয়োগের স্বপ্ন দেখাল মিত্তল গ্রুপ
স্বপ্ন দেখা শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে শিল্পস্থাপনে উদ্যোগী হয়েছে মিত্তাল গ্রুপ। শিকড়ের টানে তিনি আবার বাংলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লগ্নি টানতে স্পেনে গিয়েছেন, তখন রাজ্যে ২৫০ কোটি বিনিয়োগের স্বপ্ন দেখাল পিসি মিত্তল গ্রুপ।
বাংলার পুজোর আগেই এই সুখবর আসায় উল্লসিত শিল্পমহল। গত বৃহস্পতিবার স্পেনের মাদ্রিদে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় ইস্পাত কারখানা তৈরি করার কথা ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার ২৫০ কোটি বিনিয়োগ করার কথা জানাল পিসি মিত্তল গ্রুপ।

সোমবার পিসি মিত্তল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়িতে মোট ২৫০ কোটি বিনিয়োগ করবে। সোমবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শিল্পসচিব বন্দনা যাদব এবং শিল্পপতিদের একটি প্রতিনিধি দল স্পেনের কনস্টান্টির ট্র্যাভিপোসে অন্যতম রেল কোচ তৈরির সংস্থা পিসি গ্রুপের মালিকানাধীন রেল ওয়াগনের কারখানা পরিদর্শন করেন।
এদিন কারখানা পরিদর্শনের পর কমল মিত্তাল ঘোষণা করেন, শিলিগুড়িতে ইথানল কারাখানা তৈরি করা হবে। সে জন্য বিনিয়োগ করা হবে ১৫০ কোটি টাকা। আর জলপাইগুড়িতে একটি নতুন আধুনিক কংক্রিট স্লিপার তৈরির কারখানার জন্য ১০০ কোটি বিনিয়োগ করা হবে।
পিসি মিত্তল গ্রুপের গোড়াপত্তন করা হবে বাংলাতেই। ধীরে ধীরে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে তাদের ব্যবসা। ২০১৩ সালে ১১৮ বছরে পুরনো জার্মান সংস্থা রেল ওয়ানকে অধিগ্রহণ করে পিসি মিত্তল গ্রুপ। সেখানে মাসে ৪৫ হাজারেরও বেশি স্লিপার তৈরি হবে। এই স্লিপার তৈরি ধাঁচা তৈরি হয় পশ্চিমবঙ্গেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম স্পেনে গিয়েছেন। সেখান তিনি বাণিজ্য সম্মেলনে অংশ নেন। শিল্পপতিদের সঙ্গে বৈঠক করে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে আসার আহ্বান জানান। মাদ্রিদের পরে বার্সেলোনায় পৌঁছে প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে বাংলায় বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করেন সতীশ রাই সিঙ্ঘানি।
তারপর সোমবার রাজ্যে বিনিয়োগের কথা ঘোষণা করেন শিল্পপতি কমল মিত্তল। আর সবার প্রথম বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এভাবেই দীরে ধীরে বাংলার শিল্প পরিবেশে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। ভবিষ্যতে আরও বিনিয়োগ আসবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications