পঞ্চায়েত অফিসের তালা ভেঙে ত্রিপল লুট, বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে
পঞ্চায়েতের তালা ভেঙে ত্রিপল লুটের অভিযোগ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
পঞ্চায়েতের তালা ভেঙে ত্রিপল লুটের অভিযোগ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আম্ফানে তছনছ এলাকা
প্রথমে আম্ফান, পরে বুধবার সন্ধের কালবৈশাখীর তাণ্ডবে কয়েক জেলার মতোই বিপর্যস্ত উত্তর ২৪ পরগনার বাগদা। অনেকের বাড়ির কাঁচা ছাউনি উড়ে গিয়েছে। এইসব বাসিন্দাদের চিহ্নিত করে ত্রিপল বিলির উদ্যোগ নেওয়া হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিডিও স্থানীয় ক্ষতিগ্রস্তদের চিহ্নিতও করেছিলেন।

বিরোধীদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ
পঞ্চায়েতের বিরোধীদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, তারাই গ্রামে প্রচার করে দেয় বৃহস্পতিবার ত্রিপল বিলি করা হবে। সেইমতো পঞ্চায়েতের সামনে ভিড় জমতে থাকে। বিজেপি অভিযোগ প্রধান সেখানে পৌঁছনোর আগেই তৃণমূলের মদতে পঞ্চায়েত অফিসের তালা ভেঙে প্রায় ৫০০ ত্রিপল লুট করা হয়।

অভিযোগ অস্বীকার তৃণমূলের
যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের তরফে সাফাই, গ্রামবাসীরাই ধৈর্য্য রাখতে পারেননি। এছাড়াও পঞ্চায়েত অফিস সঠিক সময়ে খোলা হয়নি বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বিষয়টিকে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই ব্যাখ্যা করা হয়েছে তৃণমূলের তরফে।












Click it and Unblock the Notifications