মন্ত্রী - বিধায়কদের বেতন বৃদ্ধি ঝুলে থাকল? বিলে সই করেননি রাজ্যপাল
একদিনের জন্য বিধানসভা অধিবেশন বসছে। আজ সোমবার সেই কর্মসূচি রাজ্য বিধানসভায়। কিন্তু আলোচনা কী বিষয়ে হবে? হাতে একটাও বিল নেই। রবিবার রাত পর্যন্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস একটি বিলেও স্বাক্ষর করেননি বলে খবর।
মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সম্মতি বিধানসভায় হয়েছিল। এরপর রাজ্যপালের কাছে সে বিষয়টি পাঠানো হয়। কিন্তু তাতেও রাজ্যপাল সবুজ সংকেত দেননি বলে খবর। তাই মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি বিষয়টিও এখনও ঝুলে থাকছে বিধানসভার অন্দরে।

এই পরিস্থিতিতে রীতিমতো ক্ষোভ রয়েছে তৃণমূল কংগ্রেসের। একাধিক বিল রাজভবনে পাঠানো হয়েছে। কিন্তু রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাতে স্বাক্ষর করছেন না। বিধানসভায় ফেরত পাঠানো হচ্ছে না। শিক্ষাবিল অনেক আগে থেকেই আটকে রেখেছে রাজভবন। মন্ত্রী বিধায়কদের বেতন সংক্রান্ত সিদ্ধান্তও আটকে রাখা হয়েছে।
পুজোর আগে একদিনের জন্য বিশেষ অধিবেশন পশ্চিমবঙ্গ বিধানসভায় ডাকা হয়েছে। সেখানে কী বিষয়ে চর্চা হবে? তাই নিয়ে জল্পনা থাকছেই। মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে সরকার সবুজ সংকেত করলে সমস্যা বাড়তে পারে। কারণ, রাজ্যপাল সেখানে আপত্তি জানাবেন। তাঁর সিদ্ধান্ত ছাড়াই সরকার বেতন বাড়াচ্ছে। একথা প্রচার হবে।
কেন রাজভবন বিলগুলি আটকে রাখছে? রাজ্যপাল কি এই বিষয়গুলি পছন্দ করছেন না? না কী এখন এই বিলগুলিতে সই করতে তিনি রাজি নন? এই প্রশ্ন বারবার উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যপাল বিল না ছাড়লে বিধানসভায় আলোচনা করার কোনও বিষয়বস্তু থাকছে না। বলেও জানিয়েছে সরকারপক্ষ।
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেও এই বিষয় নিয়ে কিছুটা চিন্তিত। বিধানসভা কীভাবে চলবে? কোন বিষয়ে আলোচনা হবে? তাই নিয়ে জল্পনা থাকছে। রাজ্যপালের কাছে এ বিষয়ে বার্তা গিয়েছে বলেও খবর। কিন্তু তারপরেও কোনও সদুত্তর সেখান থেকে আসেনি!
পুজোর আগেও কি রাজ্য রাজনীতিতে শাসক দল বনাম রাজ্যপাল দ্বন্দ্ব দেখা যাবে? স্পিকারের মতে, রাজ্যপাল মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে কোনও আপত্তির কথা জানাননি। এদিকে সই করে সেই বিল বিধানসভায় আসেননি। পরিস্থিতি দিকে নজর থাকছে ওয়াকিবহাল মহল।
সোমবারের অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উপস্থিত থাকবেন না। পায়ে ব্যথা ও সংক্রমণের কারণে তিনি ঘরবন্দি রয়েছেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications