গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় মেদিনীপুরে চারজনের যাবজ্জীবন

এক গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল মেদিনীপুর জেলা আদালত।

এক গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল মেদিনীপুর জেলা আদালত। এদিন এই আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ষষ্ঠ আদালত) পল্লব রায় চৌধুরী তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় মেদিনীপুরে চারজনের যাবজ্জীবন

সরকারি আইনজীবী গৌতম মল্লিক জানান ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪ ও‌ ৪৯৮ (ক) ধারায় মৃত রাখী চৌধুরীর শাশুড়ি তারারাণি চক্রবর্তী, মেজ জা কেকা চক্রবর্তী, কেকার ছেলে জয়দেব ও মেয়ে জয়িতাকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
খড়গপুর লোকাল থানার চকরামপুর গ্রামের রাখীর সাথে ঢেকিয়া গ্রামের দুলাল চক্রবর্তীর বিয়ে হয়‌।

২০১৫ সালের ১৭ অক্টোবর তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ২৫ তারিখ তিনি কলকাতার পি জি হাসপাতালে মারা যান। মৃত্যুর আগে তিনি একটি জবানবন্দি দেন। তার ভিত্তিতে অভিযোগ দায়ের হয় খড়গপুর লোকাল থানায় এবং আদালতে চার্জশিট দাখিল করা হয়।

বিচার প্রক্রিয়া চলার সময় মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও বিচারক তিন জনকে খালাস করে দেন। শুক্রবার আদালত চারজনের শাস্তি ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+