প্রসূতি মৃত্যুর ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন সাসপেন্ডেড ৭ জুনিয়র চিকিৎসক

মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ডেড চিকিৎসকদের আন্দোলনের মাত্রা এবার পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর কাছেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাসপেনশন তুলে নেওয়ার জন্য সরাসরি এবার চিঠি পাঠালেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের সাত জন সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসক।

প্রসূতি মৃত্যুর ঘটনার পরেই ৭ জন জুনিয়র চিকিৎসক সহ মোট ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় রাজ্য। এই সিদ্ধান্তের প্রতিবাদে কলেজে আজও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। যা জানা যাচ্ছে, সাত পিজিটি-ই মুখ্যমন্ত্রীর পাশাপাশি মেদিনীপুর মেডিক্যালের উপাধ্যক্ষের কাছেও সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। একই সাথে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা, ন্যাশনাল মেডিক্যাল কমিশন এবং সিআইডি-কে চিঠি লিখে তাঁদের সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছেন।

Mamata Banerjee

জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, জুনিয়র ডাক্তাররা মিলিতভাবে DME, DHS, NMC-র কাছে আবেদন জানানোর পরেও সাসপেন্ডেড চিকিৎসকরা আলাদা করে সাসপেনশন প্রত্যাহারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। একই সাথে ৭ জুনিয়র চিকিৎসকও সাসপেনশনের বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে মেইল করেছেন।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসা বিভ্রাটের কারণে এক প্রসূতির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও বাকি ৩ প্রসূতিকে ঘটনার প্রায় তিনদিন পর এসএসকেএম হাসপাতালে ট্রান্সফার করা হয়। এমনকি এই ঘটনাতে প্রায় ৭ দিন পর প্রাণ হারায় সদ্যজাত শিশুও। এরপরই এই সব ঘটনায় উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। মুখ্যমন্ত্রী প্রসূতি মৃত্যুর জন্যে কাঠগাড়ায় তোলেন ১২ জন চিকিৎসককে। যার মধ্যে ৭ জন রয়েছেন জুনিয়র ডাক্তার। যদিও মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই তার প্রতিবাদ জানান জুনিয়র ডক্টরস্‌ ফ্রন্ট।

সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা শনিবার রাত ১১টা থেকে ধর্না শুরু করেছেন। তাঁদের ধর্না চলছে এখনও। আর এরই মাঝে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন চিকিৎসকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+