শাসককে হুঁশিয়ারি দিয়ে মাওবাদী পোস্টার! মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
জঙ্গলমহলে ফের উদ্ধার মাওবাদী পোস্টার। পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের মুরাকাঠার জঙ্গলে এই পোস্টার উদ্ধার করা হয়েছে।
জঙ্গলমহলে ফের উদ্ধার মাওবাদী পোস্টার। পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের মুরাকাঠার জঙ্গলে এই পোস্টার উদ্ধার করা হয়েছে। পোস্টারে ছত্রধর মাহাতোর মুক্তির দাবির সঙ্গে তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে। পাশাপাশি জঙ্গলমহল থেকে যৌথবাহিনী প্রত্যাহারের দাবিও করা হয়েছে পোস্টারে। পোস্টারে মাওবাদীদের নাম থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এর আগে নভেম্বর মাসেও মুরাকাঠার জঙ্গল থেকে মাওবাদী পোস্টার উদ্ধার করা হয়েছিল।
পোস্টারগুলি আদৌ মাওবাদীদের কিনা তা নিয়ে সন্দেহে স্থানীয় প্রশাসন। শাসক তৃণমূল থেকে শুরু করে জেলার পুলিশ সুপার এনিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications