তৃণমূলের 'বিজেপি ভারত ছাড়ো' আন্দোলন আজ থেকে

'বিজেপি ভারত ছাড়ো' আন্দোলনের সূচনা করতে মেদিনীপুরে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতেই তিনি মেদিনীপুর শহরে এসেছেন। বেলা ১২ টায় মেদিনীপুর কলেজ মাঠে সভা শুরুর কথা

'বিজেপি ভারত ছাড়ো' আন্দোলনের সূচনা করতে মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতেই তিনি মেদিনীপুর শহরে এসেছেন। রাতে ছিলেন সার্কিট হাউসে।

বুধবার সভা শেষেই তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে।

তৃণমূলের 'বিজেপি ভারত ছাড়ো' আন্দোলন আজ থেকে

২০১৬-র নির্বাচনের পর মেদিনীপুর শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম রাজনৈতিক সমাবেশ। নির্বাচনের পর থেকে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বড় কোনও রাজনৈতিক সমাবেশ করেননি।

তৃণমূলের 'বিজেপি ভারত ছাড়ো' আন্দোলন আজ থেকে

এই সাম্প্রদায়িকতা বিরোধী রাজনৈতিক সমাবেশে লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে দাবি, জেলা তৃণমূল নেতৃত্বের। পাশের জেলাগুলি থেকেও তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা আসবেন বলে জানা গিয়েছে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'বিজেপি ভারত ছাড়ো' আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ৯ অগাস্ট থেকে একমাস ব্যাপী এই আন্দোলন চলবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য জুড়ে এই আন্দোলন সফল করার জন্য দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলা ১২ নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে জনসভা। সভা থেকেই বিজেপি বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, ৫ সেপ্টেম্বর কলকাতায় 'বিজেপি ভারত ছাড়ো' আন্দোলনের সমাপ্তি সভাতেও হাজির থাকবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+