সাইকেল স্ট্যান্ডে পরীক্ষার ঘটনায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
মালদা কলেজে সাইকেল স্ট্যান্ডে পরীক্ষার সংগঠিত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বালুরঘাট, ৪ মে : মালদা কলেজে সাইকেল স্ট্যান্ডে পরীক্ষার সংগঠিত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মালদার সভায় যোগ দিয়ে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে, গত ২৮ এপ্রিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা পরীক্ষা রীতিমত প্রহসনে পর্যবসিত হয়। সেখানে মোট ৪ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী ছিলেন। বিপুল সংখ্যক ওই পরীক্ষার্থীকে বসানোর কোনও জায়গা ছিল না কলেজে। সেই কারণেই এক বেঞ্চে পাঁচজন করে বসানো হয়। তবু স্থান সঙ্কুলান না হওয়া বারান্দায় মেঝেতে বসেই পরীক্ষা দেন পরীক্ষার্থীরা। সাইকেল স্ট্যান্ডেও পরীক্ষার্থীদের বসানো হয়।

সেই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন পড়ুয়াদের এভাবে অবহেলা করে বসিয়ে পরীক্ষ নেওয়া প্রহসনের সামিল। গোটা ঘটনায় তিনি তদন্তের নির্দেশ দেন।












Click it and Unblock the Notifications