LPG Prices: ইন্ডিয়ার দম দেখেই গ্যাস সিলিন্ডারের দাম কমাল কেন্দ্র, মোদীকে খোঁচা মমতার

LPG Prices: মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই গ্যাস সিলিন্ডারে ভরতুকির কথা জানাল কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তটি লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই, এমনটাই উপলব্ধি ওয়াকিবহাল মহলের।

বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। চলছে ক্রেডিট নেওয়ার খেলা। বিজেপি যেমন মোদী বন্দনায় মুখরিত, তেমনই খোঁচা দিচ্ছে বিরোধীরা।

LPG Prices: মোদী কেন কমালেন গ্যাসের দাম? বলে দিলেন মমতা

লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অনুরাগ ঠাকুর বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হয়েই নরেন্দ্র মোদী নারী ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন। তাঁদের সুবিধার্থে নানা প্রকল্প নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা ভোগ করছেন ৯.৬ কোটি মহিলা উপভোক্তা।

এরপরই অনুরাগ জানান, সমস্ত গ্রাহকদের জন্যই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তারাও অতিরিক্ত ২০০ টাকা ছাড় পাবেন। রাখিবন্ধনে এটি দেশের মহিলাদের প্রতি প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আরও ৭৫ লক্ষ গ্যাস সংযোগ বিনামূল্যে প্রদানেরও সিদ্ধান্ত হয়েছে।

LPG Prices: মোদী কেন কমালেন গ্যাসের দাম? বলে দিলেন মমতা

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষে বিদ্ধ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, এখনও পর্যন্ত দু-মাসে ইন্ডিয়া জোটের দুটি বৈঠক হয়েছে। তাতেই গ্যাসের দাম ২০০ টাকা কমানো হলো। এটাই হলো ইন্ডিয়ার দম!

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে লেখেন, ৩৩ কোটি এলপিজি গ্রাহক এবার থেকে সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ছাড় পাবেন। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানাই। পিএম উজ্জ্বলা যোজনার উপভোক্তারাও অতিরিক্ত ২০০ টাকা ছাড় পাবেন। রাখিবন্ধনে দেশের বোনেদের জন্য এটি প্রধানমন্ত্রীর উপহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+