পাচ্ছেন না কমিশনকে! বিএসএফ নিয়ে দিদির কাছে অভিযোগ কোচবিহারের রবির

কমিশনকে বলেও কিছু হচ্ছে না। তাই দিদির কাছেই অভিযোগ জানালেন কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ। বললেন, বর্ডার এলাকায় বিএসএফ বিসটাপ্ব করছে।

কমিশনকে বলেও কিছু হচ্ছে না। তাই দিদির কাছেই অভিযোগ জানালেন কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ। বললেন, বর্ডার এলাকায় বিএসএফ বিসটাপ্ব করছে। সূত্রের খবর অনুযায়ী, দার্জিলিং-এর চকবাজারে সভায় যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি জানতে ফোন করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষকে। সেই সময় তিনি এই অভিযোগ করেন বলে জানা গিয়েছে।

মমতার প্রশ্নে ভাই রবির উত্তর

মমতার প্রশ্নে ভাই রবির উত্তর

চকবাজারে সভায় যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন কোচবিহারের ভোট কেমন হচ্ছে। ফোন করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষকে।
তিনি সাংবাদিক বলেন, সীমান্ত এলাকার মানুষ সারা বছর বিএসএফ-এর ওপর নির্ভলশীল। সেই সুযোগেই তারা একে ভোট দাও, তাকে ভোট দাও বলছে। তাঁর আরও
অভিযোগ সীমান্ত ছেড়ে বুথের মধ্যে ঢুকে যাচ্ছেন বিএসএফ জওয়ানরা।

'উদ্বিঘ্ন' ভাই

'উদ্বিঘ্ন' ভাই

বিএসএফ-এর পাশাপাশি এদিন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর অভিযোগ কমিশনের আধিকারিকরা তাঁর ফোন তুলছেন না।

'কাজ সেরে দিয়েছেন' বিশেষ পুলিশ পর্যবেক্ষক

'কাজ সেরে দিয়েছেন' বিশেষ পুলিশ পর্যবেক্ষক

কোচবিহারের ভোট পর্যবেক্ষণে বুধবার সেখানে গিয়েছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুরে। বৃহস্পতিবার সকালে ভোট শুরুর পরেই তিনি কলকাতা ফিরে যান।
সূত্রের খবর অনুযায়ী, তিনি সংবাদমাধ্যমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে, তাই ফিরে যাচ্ছেন। তবে রবীন্দ্রনাথ ঘোষের প্রশ্ন তিনি কেন এলেন, কেনই বা ফিরে গেলেন। কটাক্ষ
করে তাঁর মন্তব্য, উনি ওনার কাজ সেরে কলকাতায় ফিরে গিয়েছেন।

যদিও জেলার রাজনৈতিক মহলের একাংশ বলছেন, যে রবীন্দ্রনাথ ঘোষ বেলা দশটার সময় মার্জিন বলে দিতেন, তারা এবার বেলা বারোটা বাজলেও, কেন জয়ের দাবি
করছেন না তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার কোচবিহারে তৃণমূলের সঙ্গে জোর টক্কর দিচ্ছেন বিজেপি প্রার্থী। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিচ্ছিলেন বলে মত তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+