পরিচিত পোশাকের বদলে অন্য পোশাক, মমতায় আপ্লুত দার্জিলিং

পরিচিত পোশাকের বদলে অন্য পোশাক, মমতায় আপ্লুত দার্জিলিং

কনকনে ঠাণ্ডায় একেবারে অন্য পোশাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল দার্জিলিং-এ। সাধারণভাবে তাঁকে পাওয়া যায় সাদা শাড়ি, নীল পাড়, পায়ে হাওয়াই চটি আর গায়ে শাল। কিন্তু এদিন সকালে মুখ্যমন্ত্রীকে দার্জিলিং-এ পাওয়া গেল অন্য পোশাকে। গায়ে সাদা জ্যাকেট। কোনও কোনও সময় জ্যাকেটের পকেটে তাঁকে হাত ঢুকিয়ে রাখতেও দেখা যায়। প্রসঙ্গত সোমবার চারদিনের সফরে উত্তরবঙ্গে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

চারদিনের উত্তরবঙ্গ সফর

চারদিনের উত্তরবঙ্গ সফর

সোমবার চারদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গের ৯ জন বিশিষ্টকে বঙ্গরত্ন দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উত্তরবঙ্গের আট জেলায় একসঙ্গে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করেন তিনি।

পাহাড়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচি

পাহাড়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচি

২২ জানুয়ারি সিএএ এবং এনআরসির বিরুদ্ধে পাহাড়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২৩ জানুয়ারি সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করবেন। সূত্রের খবর অনুযায়ী পাহাড়ে বিনয় তামাং, অনীত থাপাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।

 পাহাড়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী

পাহাড়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং যাচ্ছেন আগে থেকেই খবর ছিল। এদিন সকালে কখনও রিচমণ্ড হিল তো কখনই সিংমারি আবার কখনই চিড়িয়াখানার সামনে মুখ্যমন্ত্রীকে পাওয়া যায়। অনেকে সামনে পেয়ে যান মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ও মিশে যান পাহাড়ের জনগণের সঙ্গে। এলাকাবাসী, ব্যবসায়ী এবং পর্যটকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানার চেষ্টা করেন তিনি।

 পোলিও খাওয়ালেন মুখ্যমন্ত্রী

পোলিও খাওয়ালেন মুখ্যমন্ত্রী

রাস্তা দিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী এক শিশুর অভিভাবককে জিজ্ঞাসা করেন পোলিও খাওয়ানো হয়েছে কিনা। অভিভাবক না বলায় তিনি স্বাস্থ্যকর্তাদের ডেকে নির্দেশ দেন। নিজের হাতেই তিনটি শিশুকে পোলিও খাইয়ে দেন তিনি। পাশাপাশি তিনটি শিশুকে সোয়েটারও কিনে দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+