পঞ্চমীর সন্ধেবেলা বৃদ্ধাশ্রমে মমতা, একসঙ্গে গাইলেন গানও

পঞ্চমীর সন্ধেবেলা মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বৃদ্ধাশ্রম 'নবনীড়'-এ। সংসার যাঁদের 'অপাংক্তেয়' গণ্য করে খোঁজও নেয় না, সেই বৃদ্ধাদের মাঝে গিয়ে পড়লেন হঠাৎ। মুখ্যমন্ত্রীকে দেখে সবাই তো থ। নিরাপত্তার কড়াকড়ি নেই। তাই মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আবাসিকরা বললেন তাঁদের মনের কোণে জমে থাকা নানা দুঃখের কথা। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে অযাচিত আনন্দে কারও চোখে জল চিকচিক করতে দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গান গেয়ে চেষ্টা করলেন ওঁদের মন ভালো করতে। সবাই মিলে গানে গলা মেলালেন।
এ প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আজ 'নবনীড়'-এ গিয়েছিলাম। বয়স্ক মানুষদের সঙ্গে কিছু আনন্দকর মুহূর্ত ভাগ করে নিয়েছি। এক সঙ্গে গান গেয়েছি ও কুশল বিনিময় করেছি। এঁরা একাকিত্বে ভোগেন, বিশেষত পুজোর সময়। এঁদের সঙ্গে থাকার ব্যাপারটা মন ছুঁয়ে গেল।"

Post by Mamata Banerjee.

Click it and Unblock the Notifications