জয় শ্রী রাম বলেন মমতাও! কিন্তু কোথায়? চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন সুব্রত মুখোপাধ্যায়

জয় শ্রী রাম বলেন মমতাও! কিন্তু কোথায়? চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন সুব্রত মুখোপাধ্যায়

'জয় শ্রীরাম' বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন শেষ হতে হতে মমতা দিদিও জয় শ্রী রাম বলবেন। বাংলায় এসে জয় শ্রী রাম স্লোগান ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান অমিত শাহ। ভোটের আগে যখন রাম নামে উত্তপ্ত রাজ্য-রাজনীতি, ঠিক তখন সেই বাংলায় দাঁড়িয়েই রাম নামেই মমতাকে বিঁধেছেন অমিত শাহ। যদিও তাঁর মন্তব্যের ঠিক পরেই পাল্টা জবাব তৃণমূলের তরফে। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, জয় শ্রী রাম বলেন মমতাও! কিন্তু কোথায়?

যখন স্লোগান দেওয়া হয় তখন শ্রীরামকে নামিয়ে আনেন না

যখন স্লোগান দেওয়া হয় তখন শ্রীরামকে নামিয়ে আনেন না

রাম স্লোগানে উত্তাল রাজ্য-রাজনীতি। সেখানে সেই রাম নামেই আজ উত্তরবঙ্গ সফর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ। পালটা সুব্রত মুখোপাধ্যায় বলেন, ''জয় শ্রীরাম উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেন না, তা তো নয়। বাড়িতে বলেন। যেখানে ঠাকুর আছে সেখানে বলেন। যখন স্লোগান দেওয়া হয় তখন শ্রীরামকে নামিয়ে আনেন না। বক্তৃতার মঞ্চে আনেন না, এটাই তফাৎ।'' উল্লেখ্য, গত কয়েকদিন আগে একই ভাবে হলদিয়াতে সভা থেকে মমতাকে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী মোদী। এবারের ভোটে বাংলার মানুষ মমতাকে 'রাম-কার্ড' দেখাবে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। 'জয় শ্রীরাম' নিয়ে মমতাকে আক্রমণ করেছেন বিজেপি-র শীর্ষ নেতৃত্ব থেকে রাজ্য স্তরের নেতারা। এই অবস্থায় একেবারে বিজেপিকে পালটা দিলেন সুব্রত মুখোপাধ্যায়।

রাম কা নাম বদনাম না করো!

রাম কা নাম বদনাম না করো!

জয় শ্রী রাম স্লোগান ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। এই অবস্থায় গত কয়েকদিন আগেই মুখ খোলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ওরা যা করছে এরপর বলতে বাধ্য হচ্ছি যে রামের নাম বদনাম করা হচ্ছে। বলিউডের বিখ্যাত গানের অংশ তুলে ধরে ফিরহাদের মন্তব্য, 'দেখো ও দিওয়ানো অ্যায়সা কাম না করো/ রাম কা নাম বদনাম না করো'। তাঁর মনে হয়, বিজেপির রামের নামে যেটা করছে তাতে অপমানই হচ্ছে রামের। ভগবানের নামকে ইয়ার্কি বানিয়ে ফেলেছে। কিন্তু কিছু মানুষ এখনও রয়েছেন যারা রামকে সম্মান করেন। তাঁদের কথা আমি বলছি না। কিন্তু বিজেপির রাম নামের রাজনীতি ঠিক নয় বলেই মনে করেন ফিরহাদ।

অমিতের ভাষণেও শ্রী রাম স্লোগান

অমিতের ভাষণেও শ্রী রাম স্লোগান

কোচবিহারের সভা থেকে অমিত শাহ জয় শ্রীরাম স্লোগান বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন অমিত শাহ অভিযোগ করেছেন জয় শ্রীরাম স্লোগান দিলেই মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন। সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন তিনি। ভোট ব্যাঙ্কের জন্যই তুষ্টিকরণের রাজনীতি করছেন তিনি। সেকারণেই তাঁর জয় শ্রীরাম স্লোগানে আপত্তি বলে কটাক্ষ করেছেন শাহ। ভারতে যদি জয় শ্রীরাম স্লোগান দেওয়া না হয় তাহলে কি সেটা পাকিস্তানে দেওয়া হবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অমিত শাহ। তাঁর দাবি, মে মাসের পর জয় শ্রী রাম বলতে বাধ্য হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মা-মাটি মানুষের জয় বলতে হবে অমিত শাহকে

মা-মাটি মানুষের জয় বলতে হবে অমিত শাহকে

অমিত শাহকে এবার বলতে হবে মা-মাটি মানুষের জয়। সরাসরি বিজেপির সেনাপতিকে আক্রমণ তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রাত্য বসু। তিনি বলেছেন এবার বাংলার মানুষ বিজেপিকে বোঝাবে মা-মাটি-মানুষের জয় কীভাবে হয়। রামের নাম নিয়ে বিজেপি বিভেদের রাজনীতি করছে উগ্র ধর্মান্ধতা ছড়িয়ে দিচ্ছে বিজেপি। রামের নাম করে ধর্মে উগ্রতা ছড়িয়ে দিচ্ছেন মোদী শাহরা। যে নারায়ণী সেনার নাম শাহ তার আসল ইতিহাসই তিনি জানেন না বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+