জোটের সঙ্গেই তৃণমূল! আসন সমঝোতা নিয়ে চলা বিতর্কের মধ্যেই বার্তা মমতার
I.N.D.I.A bloc seat-sharing: 'INDIA' জোটের সঙ্গেই থাকছে তৃণমূল। বুধবারের বৈঠকে এমনই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে জল্পনা তুঙ্গে তারই মধ্যেই তাঁর এই বার্তা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বুধবার একটু রুদ্ধদার বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। আর সেখানেই বাংলায় জোট (I.N.D.I.A bloc seat-sharing) নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এমনটাই সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, বৈঠকে উপস্থিত এক নেতা জানিয়েছেন, দলের সুপ্রিমো স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে 'INDIA' জোটের সঙ্গেই থাকতে হবে। তাৎপর্যপূর্ণ ভাবে বুধের বৈঠকে কংগ্রেসের বিরুদ্ধে একটা কথাও বলেননিম মমতা বন্দ্যোপাধ্যায়।
গত কয়েকদিন আগেই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আসন (I.N.D.I.A bloc seat-sharing) সমঝোতা নিয়ে দলের মনোভাব উদার। কিন্তু সমঝোতায় না এলে একা চলতেও প্রস্তত রয়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ৪২ টি লোকসভা আসনের মধ্যে মাত্র চারটি আসন কংগ্রেসকে ছাড়তে পারে তৃণমূল।
যা নিয়ে পালটা বক্তব্য দিতে শোনা গিয়েছে প্রদেশ সভাপতি অধীর চৌধুরি। তিনি স্পষ্ট জানান, কারোর কাছে ভিক্ষা চায় না কংগ্রেস। এমনকি নিজের দমে বাংলার সব আসনে কংগ্রেস লড়াইয়ের জন্যে প্রস্তুত বলেও মন্তব্য করেন প্রদেশ সভাপতি।
আর তা নিয়েই একাধিক জল্পনা তৈরি হয়। তাহলে বাংলায় জোট হচ্ছে না! জোর গুঞ্জন তৈরি হয়। আর এর মধ্যেই সম্প্রতি এক সভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এই জোট সারাভারতে থাকবে।বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। কারণ, তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে। গোটা দেশকে বাংলাই পথ দেখাবে বলেও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো।
আর এরপরেই জোট নিয়ে আরও জোর জল্পনা তৈরি হয়। আর এই জল্পনার মধ্যেই বাংলায় জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, 'INDIA' জোটের সঙ্গেই থাকছে তৃণমূল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূল তরফে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
তবে আসন নিয়ে বিরোধীদের দাবিকে গত কয়েকদিন কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, বাচ্চারা বলে ১০টা লজেন্স দাও, লজেন্স ২টো খাওয়ার ক্ষমতা নেই। তবে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র।












Click it and Unblock the Notifications