শুভেন্দু বনাম অভিষেক! মমতার তৃণমূল কংগ্রেসে একুশের আগে ফের বাসা পুরনো রোগের

২০২১ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অগ্নিপরীক্ষায় বছর। বিজেপির চ্যালেঞ্জ উপেক্ষা করে এবার জয় ছিনিয়ে আনতে হবে। বাংলায় হ্যাটট্রিকের লক্ষ্যে ঘূটি সাজাতে গিয়ে তৃণমূল পড়েছে বিপাকে।

২০২১ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অগ্নিপরীক্ষায় বছর। বিজেপির চ্যালেঞ্জ উপেক্ষা করে এবার জয় ছিনিয়ে আনতে হবে। বাংলায় হ্যাটট্রিকের লক্ষ্যে ঘূটি সাজাতে গিয়ে তৃণমূল কংগ্রেস পড়েছে বিপাকে। মমতার একটা বড় অস্ত্র ক্রমেই ভোঁতা হতে শুরু করেছে। তার প্রমাণ মিলেছে পরতে পরতে। বেশ কিছুদিন ধরেই উল্টো সুরে বাজছেন শুভেন্দু।

শুভেন্দুর পোস্টার ঘিরে ফের বিতর্ক তৃণমূলে

শুভেন্দুর পোস্টার ঘিরে ফের বিতর্ক তৃণমূলে

শুভেন্দু দলে রদবদলের পর থেকেই দূরত্ব রেখে চলছেন তৃণমূলের সঙ্গে। তাঁর কিছু বিবৃতি এবং তাঁর অনুগামীদের কিছু পদক্ষেপ বাংসার বুকে সমানে জল্পনা বাড়িয়ে চলছে। বিভিন্ন জেলায় জেলায় শুভেন্দুর পোস্টারে তাঁকে জননেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এবার তেমনই এক পোস্টার ঘিরে ফের বিতর্ক তৈরি হল।

শুভেন্দুর ছবি দিয়ে তৈরি ব্যানারে কী লেখা

শুভেন্দুর ছবি দিয়ে তৈরি ব্যানারে কী লেখা

এবার শুভেন্দুর সঙ্গে অভিষেকের পোস্টার যুদ্ধ ঘিরে জল্পনা নতুন মাত্রা পেল তমলুকে। মাসাবধিকাল ধরে দলহীন জনসংযোগ চালিয়ে যাওয়ার পর শুভেন্দুর পোস্টার ছেয়ে গিয়েছে তমলুকে। তমলুক শহরজুড়ে শুভেন্দুর ছবি দিয়ে তৈরি ব্যানারের লেখা রয়েছে ‘তোমার ভাবনায় বাংলা'। এই ব্যানারই জল্পনা বাড়িয়ে দিয়েছে।

পাশেই অভিষেকের ছবি দিয়ে ব্যানার, সেখানে কী লেখা

পাশেই অভিষেকের ছবি দিয়ে ব্যানার, সেখানে কী লেখা

আবার শুভেন্দুর ওই ব্যানারের নিচেই দেখা গিয়েছে অভিষেকের ছবি দিয়ে ব্যানার। সেখানে লেখা- ‘নেতা নয়, আমাদের সম্পদ কর্মী'। তাৎপর্যপূর্ণভাবে দুটি ব্যানারেই প্রচারকদের নাম দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সেই প্রচারকের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা প্রত্যেকেই অধিকারী পরিবার এবং কো-অর্ডিনেটর অখিল গিরির অনুগামী হিসেবে পরিচিত।

কে বেশি জনপ্রিয় ব্যানারে লিখে জানাতে হচ্ছে!

কে বেশি জনপ্রিয় ব্যানারে লিখে জানাতে হচ্ছে!

এই শুভেন্দু ও অভিষেকের ব্যানার-পোস্টার নিয়ে লড়াইয়ে অবশ্য আপত্তিকর কিছু দেখছেন না শিশির অধিকারী। শুভেন্দু ও অভিষেকের এই ব্যানার লড়াই নিয়ে বিজেপি বেশ উপভোগ করছে। বিজেপির দাবি, ওদের দলে কে প্যারাস্যুটে নেমনে লিফটে উঠেছে, কে সিঁড়ি ভেঙে উপরে উঠেছে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কে বেশি জনপ্রিয় ব্যানারে লিখে জানাতে হচ্ছে। ওই পার্টিতে ২০২১-এ বাংলার জনগণ ছুঁড়ে ফেলে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+