ভোট পরবর্তী হিংসা নিয়ে UPSC-র প্রশ্ন, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক মমতা
ইউপিএসসির (upsc) মতো দেশের একেবারে শীর্ষ চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সঙ্গে কেন্দ্রের সংঘাত। বিজেপি এই প্রশ্নপত্র তৈরি করেছে বলে অভিযোগ করেছে
ইউপিএসসির (upsc) মতো দেশের একেবারে শীর্ষ চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সঙ্গে কেন্দ্রের সংঘাত। বিজেপি এই প্রশ্নপত্র তৈরি করেছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের সমালোচনা করা হয়েছে।

ইউপিএসসি-তে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন
ইউপিএসসিতে সিএপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায় পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে ২০০ শব্দের রিপোর্ট লিখতে বলা হয়েছিল। পাশাপাশি কৃষক আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত কিনা তা নিয়েও পক্ষ বিপক্ষে যুক্তি দিয়ে প্রবন্ধ লিখতে বলা হয়েছিল। যে খবর সংবাদ মাধ্যমে বেরনোর পরেই প্রশ্ন তুলেছিল তৃণমূল।

তৃণমূলের প্রতিক্রিয়া
এই প্রশ্নপত্রের বিষয়টি সামনে আসার পরে তৃণমূলের তরফে মন্তব্য করা হয়েছিল, মাদী সরকার বাংলাকে হেয় করার চেষ্টা করছে। পরীক্ষার প্রশ্নেও তার প্রতিফল দেখা গিয়েছে। তৃণমূলের তরফে কটা করে বলা হয়েছিল, দিলীপ ঘোষ বলেছিলেন, গরুর দুধে সোনা আছে, সেই প্রশ্ন কেন রাখা হল না প্রশ্নপত্রে। পাশাপাশি তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল কৃষক আন্দোলনকে ছোট করতেই তা নিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে ইউপিএসসিতে।

কড়া প্রতিক্রিয়া মমতার
এব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি এই প্রশ্ন তৈরি করে দিয়েছে। এই ধরনের প্রশ্ন করে নিরপেক্ষ সংস্থার ভিত্তিকে দুর্বল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির প্রশ্নই করছে ইউপিএসসি। ইউপিএসসি নিরপেক্ষ সংস্থা হলেও, বিজেপি তাদের প্রশ্ন তৈরি করে দিচ্ছে। পাশাপাশি তিনি কৃষক আন্দোলন নিয়ে ইউপিএসসির করা প্রশ্নেরও সমালোচনা করেন। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি ইউপিএসসির মতো সংস্থাকেও ধ্বংস করে দিচ্ছে। পশ্চিমবঙ্গে করোনা বিধিনিষেধের সময় বাড়ানোর ঘোষণা করতে গিয়ে নবান্নে এই সমালোচনা করেন।
তৃণমূল এর আগেই জানিয়েছে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে ভুয়ো ভিডিও এবং ছবিও। তাদের আরও দাবি বেশিরভাগ ঘটনা ও ছবি ২ মে ভোট গণনার আগেকার। যে সময় রাজ্যের পুলিশ ছিল নির্বাচন কমিশনের অধীনে। এর আগে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের দল পাঠানোর বিরোধিতা করেছিল তৃণমূল। পরবর্তী সময়ে তাদের রিপোর্টকেও কটাক্ষ করেছে তৃণমূল এবং রাজ্য সরকার।

রাজ্যে স্কুলের পরীক্ষায় রাজনৈতিক প্রশ্নের নজির রয়েছে
যদিও পরীক্ষায় এইধরনের প্রশ্ন নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। পুরনো খবর ঘাটলে দেখা যাবে ২০১৯-এর ডিসেম্বরে সিঙ্গুর মহামায়া হাইস্কুলের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রশ্ন এসেছিল সিঙ্গুরের মাটিতে বর্ষের বীজ কবে ছড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে সেই সময় রাজ্যের শাসকদলকে বিঁধেছিল বিরোধীরা। তারা পশ্চিমবঙ্গের স্কুলের শিক্ষা নিয়ে কটাক্ষ করেছিলেন।












Click it and Unblock the Notifications