টুকলি করেন আপনারা! নাম না করে অমিত শাহকে তোপ মমতার

দিল্লির কিছু নেতা অর্ধশিক্ষিত। নাম না করে কার্যত বিজেপি সভাপতি অমিত শাহকে সেই অর্ধশিক্ষিতের দলের ফেললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লির কিছু নেতা অর্ধশিক্ষিত। নাম না করে কার্যত বিজেপি সভাপতি অমিত শাহকে সেই অর্ধশিক্ষিতের দলের ফেললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ধমকে চমকে ভয় পান না, বলে জোর গলায় জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। চরিত্র হননেরও অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে।

কন্যাশ্রী নিয়ে জবাব

কন্যাশ্রী নিয়ে জবাব

মঙ্গলবার কাঁথির সভা থেকে কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের নামে করে নেওয়া অভিযোগ করেছিলেন অমিত শাহ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লির কিছু নেতা অর্ধশিক্ষিত। বাংলার শিক্ষা-ভাষা জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ বলে যাচ্ছেন কন্যাশ্রী নাকি অনুকরণ করা হয়েছে।
তিনি বলেন, কন্যাশ্রী চালু করা হয়েছিল ২০১৩-তে । এখনও পর্যন্ত এই প্রকল্পে খরচ করা হয়েছে ৭ হাজার কোটি টাকা। আর কেন্দ্রের বেটি বাঁচাও
প্রকল্প শুরু হয়েছে ২০১৫-তে। বছরে খরচ করা হয় ১০০ কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ টুকলি করেন আপনারা।

সিবিআই দেখিয়ে লাভ নেই

সিবিআই দেখিয়ে লাভ নেই

রামপুরহাটে সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁকে সিবিআই দেখিয়ে লাভ নেই। ধমকে, চমকে তিনি ভয় পান না বলেও মন্তব্য করেন তিনি।

তৃণমূল ক্ষমতা হারাচ্ছে কবে, কীভাবে জানলেন?

তৃণমূল ক্ষমতা হারাচ্ছে কবে, কীভাবে জানলেন?

মঙ্গলবার অমিত শাহ বলেছিলেন সামনের মে মাসের শেষে, ভোট গণনার দিনে পতন হবে পশ্চিমবঙ্গ সরকারের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, কীভাবে জানলেন, কী ভাবে বলছেন কবে ক্ষমতা হারাচ্ছে তৃণমূল। নির্বাচন কমিশনের কাছেও এই প্রশ্ন রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাউল শিল্পীদের কাছে আবেদন

বাউল শিল্পীদের কাছে আবেদন

রামপুরহাটের বাউল শিল্পীদের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন ভোটের সময় ওদের কাছ থেকে টাকা নেবেন না। গান গাইবেন না। সারা বছর পাশে না থেকে ভোটের সময় টাকার ঝুলি নিয়ে ঘোরার অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+