Mamata Banerjee: বাম আমলে ১ কোটি জাল রেশনকার্ড বাতিল করা হয়েছে, রেশন দুর্নীতি নিয়ে পাল্টা তোপ মমতার
রেশন দুর্নীতি নিয়ে ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাম সরকার ১ কোটি জাল রেশন কার্ড তৈরি করেছিল। সেই ১ কোটি জাল রেশন কার্ডের ভোট পেতে বামেরা। তাঁর সরকার এসে এই ১ কোটি জাল রেশন কার্ড বাতিল করেছে। সেটা করতে ৭-৮ বছর সময় লেগেছে।
রেশন দুর্নীতি বাম আমলে হয়েছে বলে পাল্টা অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি কিছুই নিইনি তাও আমি চোর। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের সম্মান নষ্ট হোক সেটা তিনি চান না সেকারণে চুপ করে রয়েছেন। রেশন দুর্নীতি নিয়ে বলতে গিয়ে সিঙ্গুরের কথা টেেন এনেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সিঙ্গুর আন্দোলন শেষ হয়ে গিয়েছে অনেক দিন। তারপরেও সেখানকার বাসিন্দারা চাল পান। কোন লোক এমন রয়েছে সেখানে চাল পান না।

নাম না করে মোদী সরকারকে এদিন নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, যাঁরা আসল চোর তাঁরা পুলিশের মুখে আটা ছুড়ছেন। প্রসঙ্গত উল্লেখ্য রেশন দুর্নীতির পাশাপাশি আটা দুর্নীতিও প্রকাশ্যে এসেছে। এতে আবার রাজ্য পুলিশের নাম জড়িয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে রাজ্যের বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।
আজ আদালত তাঁকে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। কোটি কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে এমনই দাবি করেছে তদন্তকারীরা। মন্ত্রীর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন তাঁরা। যদিও আজ আদালত থেকে বেরোনোর সময় জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের হাত নেড়ে বলেছেন ৭ দিনের মধ্যে তিনি বাড়ি ফিরবেন। এবং কালীপুজো তিনি বাড়িতেই কাটাবেন।
প্রথম থেকে জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়িয়েছেন মমতা। তাঁকে গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। সোমবার বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে আবারও রেশন দুর্নীতিু নিয়ে তাঁর সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবং নাম না করে মোদী সরকারকে নিশানা করেছেন মমতা। যাঁরা সত্যিকারের চোর তাঁদের ধরা হচ্ছে না। যাঁরা একটা পয়সা নেয়না তাঁদের গ্রেফতার করে তঁদের বাড়িতে এজেন্সি পাঠিয়ে হয়রান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications