'এজেন্সি দিয়ে শিল্পপতিদের যেন বিরক্ত করা না হয়' শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই মোদীকে বার্তা মমতার
'এজেন্সি দিয়ে শিল্পপতিদের যেন বিরক্ত করা না হয়' শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই মোদীকে বার্তা মমতার
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যপাল সহ কেন্দ্রকে তোপ মমতার। প্রকাশ্যেই রাজ্যপালকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন শিল্পপতিদের যেন এজেন্সি দিয়ে কেউ বিরক্ত না করে। একথা আপনি রাজ্যপালদের সম্মেলনে জানাবেন। কেন্দ্র যেন শিল্পের জন্য রাজ্যকে সবরকম সহযোগিতা করে। এই মঞ্চে অবশ্য রাজ্যপাল শিল্পপতিদের সামনে বঙ্গ সরকারের মান রেখেছেন। রাজ্য সরকারের প্রশংসায় এক প্রকার পঞ্চমুখ হতে দেখা গিয়েছে তাঁকে।

কেন্দ্রকে নিশানা মমতার
শিল্প সম্মেলনের আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে শিল্প সম্মেলনের চিঠি পাঠালেও তাঁকে আসতে বলেননি বলে প্রকাশ্যেই অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তার পর থেকেই প্রধানমন্ত্রী কেন উপস্থিত থাকবেন না এই নিয়ে চরম জলঘোলা গয়েছে। সেই বিতর্কের উত্তাপ আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। শিল্প সম্মেলনের উদ্বোধনে বক্তব্য রাখার সময় একেবারে শেষে মঞ্চে বসে থাকা রাজ্যপালকে উদ্দেশ্য করে মমতা বলেন,' রাজ্যপাল মহোদয় আপনার মাধ্যমে বলতে চাই, কেন্দ্র যেন রাজ্যকে সাহায্য করে। রাজ্যপালদের কনফারেন্সে এটা উল্লেখ করবেন। এজেন্সি দিয়ে যেন শিল্পপতিদের বিরক্ত করা না হয়।'

এজেন্সি হাতিয়ার
বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গোটা দেশে এজেন্সির তৎপরতা যে বেড়েছে তাতে কোনও সন্দেহ নেই। সিবিআই-ইডি-এনসিবি সহ একাধিক এজেন্সি তৎপর হয়ে উঠেছে গোটা দেশে। প্রায় প্রতিদিনই কোনও না কোন রাজনৈতিক নেতার বাড়িতে হানা দিচ্ছে কোনও না কোনও এজেন্সি। বিেশষ করে যে রাজ্যে যখন ভোট আসে সেই রাজ্যে এজেন্সি তৎপরতা বাড়ে। একুশের ভোটের আগে থেকে পশ্চিমবঙ্গে এজেন্সির তৎপরতা শুরু হয়েছে। গরু পাচারকাণ্ড, কয়লা কাণ্ড সহ একাধিক মামলায় টার্গেট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পরিবারেই হানা দিয়েছে সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই তল্লাশি করেছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে সিবিআই তলব করছে। এমনকী ইডির জেরার মুখেও বসতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

এজেন্সির মাধ্যমে রাজনীতি
এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে রাজনৈিতক প্রতিপক্ষকে চাপে রাখা বিজেপির একটা কৌশল। এর আগে এমনই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। শুধু রাজ্যে নয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রাজ ঠাকরের বাড়িতেও ইডি হানা দিয়েছে। এই নিয়ে তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহল। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজনৈতিক মহল। বিরোধীদের ভয় দেখাতেই ইডি সিবিআই ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে শিবসেনা সহ একাধিক বিরোধী দল। কংগ্রেসে নেতাদের ঘরেও সিবিআই-ইডি হানা চলছে। রাজনৈতিক ফায়দা তুলতে মোদী সরকার এজেন্সি ব্যবহার করছে বলে অভিযোগ করেছে বিরোধীরা।

একের পর এক সিবিআই তদন্ত
পুরসভা ভোটের পর থেকে রাজ্যের একাধিক ঘটনা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভাদু শেখ খুন, বগটুই গণহত্যা, ঝালদার তপন কান্দু হত্যাকাণ্ড এবং হাঁসখালি গণধর্ষণ কাণ্ডেরও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ দিনের মধ্যে পর পর চারটি ঘটনার সিবিআই তদন্তে রাজ্যের পুলিশ প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে শাসক দল। পর পর এতগুলি ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে বেশ চাপে রয়েছে মমতা সরকার। তাই বারবারই কেন্দ্রের বিরুদ্ধে অনৈতিক ভাবে এজেন্সি ব্যবহারের অভিযোগ করেছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications