খুশি মতো লোক ঢোকানো হচ্ছে, অনেক কিছু হচ্ছে! মুখ্যমন্ত্রীর নজরে শিক্ষাদফতর
খুশি মতো লোক ঢোকানো হচ্ছে, অনেক কিছু হচ্ছে! মুখ্যমন্ত্রীর নজরে শিক্ষাদফতর
নিয়োগ নিয়ে একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে। এসএসসি'তে গ্রুপ ডি সহ আরও বেশ কয়েকটি নিয়োগ নিয়ে সমস্যা হয়েছে। নাম করে সেই বিষয়টিকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রায়গঞ্জে প্রশাসনিক সভা করেন তিনি। আর সেখান থেকেই কার্যত শিক্ষা দফতরের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, শিক্ষা দফতর অনেক বড়। কিন্তু সেখানে যা ইচ্ছা করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। কার্যত এরপরেই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। মমতা বলেন, খুশি মতো লোক ঢোকানো হচ্ছে। অনেক কিছু হচ্ছে। শক্ত হাতে বিষয়টি ধরতে হবে বলেও কার্যত ইঙ্গিত রাজ্যের প্রশাসনিক প্রধানের।

উল্লেখ্য, গ্রুপ ডি'তে বেশ কয়েকজনের নিয়োগ নিয়ে দুর্নীতি সামনে আসে। আদালতে সে বিষয়ে চ্যালেঞ্জ করে মামলাও হয়। দেখা যায় ৫০০ জনেরও বেশি নিয়োগ কীভাবে সেভাবে কোনও উত্তর পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে এসএসসি কিংবা মধ্যশিক্ষা পর্ষদ কোনও বিশেষ তথ্য দিতে পারেনি। এই বিষয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয়। যদিও পরবরতীকালে ডিভিশন বেঞ্চে রাজ্যে গেলে সেই নির্দেশ খারিজ হয়ে যায়। আর এই মামলার শুনানি চলাকালীনই গ্রুপ সি তেও নিয়োগ নিয়েও কেলেঙ্কারি সামনে আসে। আর সেই বিষয়টিই এদিন মুখ্যমন্ত্রী ইঙ্গিত করতে চাইলেন বলে মত রাজনৈতিকমহলের।
এদিন প্রশাসনিক বৈঠকে একাধিক বিষয় উঠে আসে। তবে স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেওয়াতে দেরি হওয়া নিয়ে কার্যত এদিন প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, এত কাজ করা সম্ভব নয় একটা মানুষের। ফলে এই বিষয়ে প্রত্যেক জেলাতে লোক নেওয়ার কথা বলে। ২৩টি জেলাতে কয়েকজন করে লোক নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের কাজ দ্রুত শেষ করতে টাস্কফোর্স গঠনের নির্দেশ তিনি দিয়েছেন। আর এখানেই ছাত্রদেরই ইন্টার্ন হিসেবে নিয়োগ পরামর্শও দিয়েছেন তিনি। পাশাপাশি স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্যাম্প করার পরামর্শও তিনি দিয়েছেন। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর দফতরে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের ইণ্টার্ন করার বিষয় নিয়ে নির্দেশ দিয়েছেন মুহ্যমন্ত্রী। এবার আরও এক ধাপ এগিয়ে আরও এক জায়গাতে কাজের সুযোগ বাংলার পড়ুয়াদের।
অন্যদিকে এদিন প্রশাসনিক বৈঠক থেকে আরও দুটি প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি মৎস্যজীবীদের বিশেষ কার্ড এবং শিল্পীদের জন্যে কার্ড। দুটোই আগামিদিনে দুয়ারে সরকার থেকে করা যাবে বলে জানিয়েছেন মমতা। তবে এই কার্ডগুলির বিষয়ে বিস্তারিত কিছু এদিন জানাননি তৃণমূল সুপ্রিমো।












Click it and Unblock the Notifications