Mamata Banerjee: উঠে যাচ্ছে নিয়মের বেড়াজাল! ৬০ পেরলেই সমস্ত মহিলার অ্যাকাউন্টে ঢুকবে ১০০০, জানুন কীভাবে
Mamata Banerjee: এখন আর বার্ধক্য ভাতার সুবিধা পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হয় না! ৬০ বছর বয়স হলে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রাপকরাই বার্ধক্য ভাতার সুবিধা পান। আর তা ঘটে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই। 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রাপকরাই ৬০ বছর হয়ে গেলেই বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন।
মাসে মাসে পান এক হাজার টাকা করে। যাতে বাংলার বহু মহিলা উপকৃত হন। এবার মহিলাদের জন্য আরও বড় পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Mamata Banerjee: উঠে যাবে আয়ের ঊর্ধ্বসীমা
বাংলা এক সংবাদমাধ্যমের খর অনুযায়ী, 'ওল্ড এজ পেনশন' প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকারের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর। নিয়ম অনুযায়ী, বার্ধক্য ভাতার সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রতি মাসের আয় এক হাজার টাকা কিংবা এর নীচে হতে হয়। এই নিয়মেই রদবদল চান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাখতে চান না কোনও আয়ের ঊর্ধ্বসীমা। লক্ষ্মীর ভাণ্ডারের মতো বাংলার সকল মহিলারাই যাতে বার্ধক্য ভাতার সুবিধা ভোগ করেন সেজন্যেই এহেন পদক্ষেপ নবান্নের। এতে কয়েক লাখ মহিলা উপকৃত হবেন বলেও মনে করা হচ্ছে।
Mamata Banerjee: তৈরি খসড়া
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই সংক্রান্ত খসড়া ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে। এই বিষয়ে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তা মন্ত্রিসভায় পাশ করানো হবে। আর সেখানে সিলমোহর পড়লেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হতে পারে।
যদিও তা জারি করার আগে প্রশাসনিক একাধিক কাজ আছে। তা সারতে হবে। এরপরেই এই সংক্রান্ত নির্দেশিকা নবান্নের তরফে জারি করা হতে পারে। আর তাও হতে হতে নতুন বছর হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে প্রশাসনিক স্তরে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, (তফসিলি জাতির জন্য কিংবা তফসিলি উপজাতির জন্য যে প্রকল্প রয়েছে, তার মাধ্যমে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে উপভোক্তার আয় সংক্রান্ত কোনও শর্ত নেই। কিন্তু 'ওল্ড এজ পেনশন'-এর ক্ষেত্রে এক হাজার টাকার ঊর্ধ্বসীমার নিয়মটি এখনও রয়েছে।
ফলে অনেক ক্ষেত্রে এই নিয়মের বেড়াজালে আটকে যায় বহু মহিলার বার্ধক্য ভাতা পাওয়া। যা নিয়ে তৈরি হয় ক্ষোভ। আর তা যাতে না হয় সেজন্যেই বার্ধক্য ভাতার সুবিধা দিতে আরও বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications