Mamata Banerjee On Manipur: অত্যন্ত হৃদয় বিদারক, ভিডিও দেখে ক্রোধ তৈরি হচ্ছে! মণিপুর নিয়ে কড়া মমতা
Mamata Banerjee On Manipur: দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তা ঘোরানোর ভিডিও ঘিরে উত্তাল দেশ। এমনকি গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। আর এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু টুইটারেই নয়, প্রকাশ্যে এই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন তিনি।
একই সঙ্গে বিজেপিকেও তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায় এই ঘটনায় ভয়ঙ্কর ভাবে লজ্জিত তিনি। ভয়াবহ ভিডিয়োটি দেখে হৃদয় ভেঙে গিয়েছে বলেও উল্লেখ প্রশাসন প্রধানের। রাত পোহালেই ২১ শে জুলাই। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। শেষ মুহূর্তে পরিস্থিতি খতিয়ে দেখতে বিকেলে ধর্মতলা চত্বরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুরের ঘটনা নিয়ে সরব হন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, শুধু বাংলাই নয়, গোটা দেশ মণিপুরের পাশে রয়েছে। এমনকি প্রয়োজনে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে যাতে যাওয়া যায় সেই কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি যেতে চেয়েছিলেন। সেজন্যে অনুমতি চাইলেও পাওয়া যায়নি বলে আক্ষেপ তাঁর।
তবে এহেন বক্তব্যের আগেই মণিপুর নিয়ে টুইটারে কার্যত বিবৃতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, মণিপুরে দুই মহিলার উপর যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে তা অত্যন্ত হৃদয় বিদারক। যেভাবে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে তা ভাষাতে প্রকাশযোগ্য নয় বলেও উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সবকিছুর ঊর্ধ্বে এই বর্বরতা। এমনকি ভিডিও দেখে ক্রোধ তৈরি হচ্ছে বলেও টুইটে উল্লেখ প্রশাসনিক প্রধান। তবে অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এবং বিচারের দাবিতে সরব হওয়ার কথাও বলছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরে জাতি সংঘর্ষে উত্তাল মণিপুর। শান্তির আবেদন করা হলেও তা ব্যর্থ হয়েছে। এখনও পর্যন্ত উত্তর-পূর্বের এই রাজ্যে ১০০ জনের বেশি মানুষ হিংসাতে মারা গিয়েছে। আর এর মধ্যেই একটি ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে মণিপুরে। শুধু তাই নয়, পরে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ।
Heartbroken and outraged to witness the horrific video from Manipur showing the brutal treatment of two women by a frenzied mob.
— Mamata Banerjee (@MamataOfficial) July 20, 2023
No words can express the pain and anguish of witnessing the violence inflicted on marginalized women. This act of barbarism is beyond comprehension…
আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। প্রবল চাপের মুখে মণিপুরের বিজেপি সরকার। এই অবস্থায় দীর্ঘ মাস পর মণিপুর নিয়ে কার্যত মুখ খুলতে এদিন বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী। এই ঘটনা দেশের মাথা হেঁট করে দিয়েছে বলে মন্তব্য প্রধানমন্ত্রী। আর এই ইস্যুতেই এদিন সরকারকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications