'প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর মধ্যে কোনও তফাৎই নেই', অধিকারী-গড় মেদিনীপুরে মমতার তোপ
অধিকারীগড় মেদিনীপুরের মাটিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়।
অধিকারীগড় মেদিনীপুরের মাটিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন লোকসভা ভোট উপলক্ষ্যে শিশির অধিকারীর হয়ে প্রচারে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় স্বভাবসিদ্ধভাবেই ফের একবার একাধিক তোপে নরেন্দ্র মোদীকে বিদ্ধ করেন মমতা।

' প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কোনও তফাৎ নেই'
প্রধানমন্ত্রীর প্রচারের সভার সময় ছবি তোলার বিধিনিষেধ ঘিরে এদিন প্রশ্ন তোলের তৃণমূল সুপ্রিমো। এদিনের সভায় মমতা বলেন, 'প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে কোনও তফাৎ নেই। যে রাজ্য চালায় তাঁকে রাজ্যেপ প্রধান বলে।... আগে এটা প্রধানমন্ত্রী বলা হত। পরে এটা স্বাধীনতার পরে চেঞ্জ করা হয়েছে।..কোনও পার্থক্য নেই। বরং মুখ্যমন্ত্রীরা বেশি পাওয়ারফুল প্রধানমন্ত্রীর কোনও কাজ নেই।'

রাজ্যের ফোর্সকে অপমান!
মমতা এদিনের সভামঞ্চ থেকে সোজাসুজি ভাষায় আক্রমণ করেন মোদী সরকারকে। তাঁর দাবি কেন্দ্রের মোদী সরকার রাজ্যের পুলিশ ফোর্সকে অপমান করে চলেছে নিরন্তর। যা এক্কেবারেই মেনে নেওয়া যাচ্ছেনা বলে দাবি তৃণমূল সুপ্রিমোর।
হিন্দুত্বের নামে ঘুম পাড়ানো চলছে!
তৃণমূলের প্রচারে গিয়ে মমতার দাবি হিন্দুত্ব নিয়ে মানুষকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে বিজেপি। তাঁর দাবি ফ্যাসিস্ট কায়দায় সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন মোদী। প্রসঙ্গত, এদিন সর্বধর্ম সমন্বয়ের কথা বলতে গিয়ে ফের একবার জৈন ধর্ম ঘিরে উচ্চারণ বিভ্রান্তি দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে।












Click it and Unblock the Notifications