দরকার হলে আমায় মারুন, কথায় কথায় চাকরি খাবেন না! আবেগপ্রবণ মমতা

SSC SCam: West Bengal Education Scam: নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক দুর্নীতি সামনে আসছে। কখনও শিক্ষক নিয়োগে দুর্নীতি তো আবার গ্রুপ সি-ডি পদেও একাধিক কেলেঙ্কারি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যাতে একের পর এক তৃণমূল নেতা এবং ঘনিষ্ঠের চাকরি যাচ্ছে।

যা নিয়ে রীতিমত ল্যাজেগোবরে রাজ্য সরকার। এই অবস্থায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রীতিমত এই বিষয়ে আবেগপ্রবণও হতে দেখা যায় তাঁকে।

কারোর চাকরি খাইনি

কারোর চাকরি খাইনি

আজ মঙ্গলবার আলিপুরের আদালতের একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই একের পর এক চাকরি বাতিল নিয়ে কথা বলেন তিনি। বলেন, ক্ষমতায় আসার পর কোনও কমরেডের চাকরি খাইনি। এই প্রসঙ্গে অশোক গাঙ্গুলির একটি জাজমেন্টের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, সিপিএম আমলে ওই জাজমেন্টে চাকরি খাওয়ার কথা বলেননি তিনি। বরং সংশোধন করে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আজ কথায় কথায় ৩ হাজার, ৪ হাজার চাকরি যাচ্ছে।

কারোর ভুলের দায় তাঁরা কেন নেবে

কারোর ভুলের দায় তাঁরা কেন নেবে

আমাদের সরকার মানবিক সরকার। একাধিক কাজ করছে। কিন্তু কালও দেখলাম দু'জন আত্মহত্যা করেছে। কারোর ভুলের দায় তাঁরা কেন নেবে। হঠাত চাকরিটা চলে গেলে সমস্যায় পড়ে যাবে বলে মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই অবস্থায় চাকরি যাতে না যায় সেই আবেদন রাখেন তিনি। বলেন, আদালত যেমন বলবে তেমন ভাবে চলব। শুধুমাত্র আইন অনুযায়ীই তাদের চাকরিটা ফিরিয়ে দিন। প্রয়োজনে পরীক্ষা নেওয়ারও কথা বলেন প্রশাসনিক প্রধান। তবে আদালত যেভাবে বলবে সেভাবে ই কাজ করব বলেও মন্তব্য করেছেন তিনি।

 আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

একের পর এক চাকরি যাচ্ছে। আত্মহত্যা করছে। যা দেখে কেঁপে উঠছে মুখ্যমন্ত্রীর মন। এই অবস্থায় আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে যান মমতা। ধরে আসে গলা। মমতা বলেন, আমাকে আপনার পছন্দ হতে নাও পারে, আমার দলকে আপনার পছন্দ নাও হতে পারে। আমাকে মারুন যা কিছু করুন। কিন্তু দয়া করে রাজ্যটাকে বদনাম করে ছাত্র-যৌবনের খাওয়ার অধিকার কেড়ে নেবেন না। মমতার কথায় আমি ন্যায়ের পক্ষে। কখনও ভুলকে মান্যতা দি না। যারা অন্যায় করেছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন। আমার এখানে কিছু বলার নেই।

শুনানিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ

শুনানিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুনানিতে ফের একবার অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। টাকার দরকার নেই। তবে ভাব প্রকাশের জন্যে সওয়ালে অংশ নিতে ইচ্ছা করে বলে এদিন জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিন মমতার বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+