'লাঞ্চ করিনা', তবে ওড়িশার মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রণে কোন খাবারে মন মজেছে, জানালেন মমতা
'লাঞ্চ করিনা', তবে ওড়িশার মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রণে কোন খাবারে মন মজেছে, জানালেন মমতা
নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্র- বাংলা ঠান্ডা লড়াইয়ের মধ্যেই এদিন ওড়িশায় পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে বৈঠকে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। এদিকে, গত কয়েক দিন ধরেই ওড়িশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের হাইভোল্টেজ বৈঠকের পর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বাড়িতে ছিল 'লাঞ্চ' এর আমন্ত্রণ।

নবীন পট্টনায়কের বাড়ির নিমন্ত্রণ
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই নবীন পট্টনায়কের বাড়িতে ছিল ২ মুখ্যমন্ত্রী ও, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিমন্ত্রণ। মমতা বন্দ্যোপাধ্যায় এই নিমন্ত্রণ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জানান, যে পদমর্যাদা ও সৌজন্যের প্রেক্ষিতে এই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই মধ্যাহ্নভোজে যোগ দেন।

মমতা কী খেলেন?
এদিকে,বৈঠক থেকে মমতা বের হতেই সাংবাদিকরা প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মধ্যাহ্নভোজে কোন পদটি খেয়েছেন? উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধুই এদিন রায়তা খেয়েছেন তিনি। পাশাপাশি তাঁর বক্তব্য, ওড়িশা আর বাংলার রান্না তো প্রায় সমানই, তাই 'সমস্ত পদই ভালোই ছিল' ।

'লাঞ্চ করিনা'
এদিন নবীন পট্টনায়কের বাড়িতে মধ্যাহ্নভোজ প্রসঙ্গে মমতা বলেন, ' লাঞ্চ তো আমি করিনা ', আর সেই কারণেই কেবলমাত্র রায়তা খেয়েই এদিনের মধ্যাহ্নভোজের সৌজন্য তিনি রক্ষা করেছেন। উল্লেখ্য, গোটা দিনই প্রায় টুকটাক খাবারেই অভ্যস্ত মমতা । অন্তত তাঁর ঘনিষ্ঠরা এমনই কথা বলে থাকেন।

মুড়ি খাওয়া পছন্দ মমতার!
সাধারণত মুড়ি খেতেই বেশি পছন্দ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তার সঙ্গে তেলভাজা কিম্বা চাতেও মাঝে মাঝেই মজে যান তিনি। শোনা যায়, মিষ্টি খেতেও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভালোইবাসেন। বিভিন্ন সাক্ষাৎকারে খাদ্যাভ্যাস প্রসঙ্গে এমন বহু কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো নিজেই।












Click it and Unblock the Notifications