Mamata Banerjee: রাজনৈতিক প্রতিহিংসায় বুমেরাং হতে পারে, অভিষেককে ইডির তলবে গর্জে উঠলেন মমতা
ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করতেই এই তলব বলে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা।
বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বারবার তাঁর পরিবারের লোকজনকে হেনস্থা করছে বলে অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে হয়রান করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে এভাবেই গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, কোনও প্রমাণ নেই অভিষেকের বিরুদ্ধে। শুধুই অভিষেককে হেনস্থা করার চেষ্টা চলছে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে। যেদিন ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে, সেদিনই অভিষেককে তলব করা হল। আসলে বিজেপি ভয় পেয়ে গিয়েছে।
বিজেপিকে ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে বলেই দেশের নাম পরিবর্তনে পর্যন্ত উদ্যত হয়েছে। ইন্ডিয়া নিয়ে তো আগে আপত্তি ছিল না। বিরোধী মহাজোটের নাম ইন্ডিয়া করতেই দেশের নাম শুধু ভারত করার তোড়জোড়। আবার যেই ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক নির্ধারিত হয়েছে, অমনি তলব করা হয়েছে ইডিকে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযোগ এলে, প্রমাণ থাকলে অবশ্যই তদন্ত করুন। কিন্তু প্রতিহিংসায় কিছু করা উচিত নয়। প্রতিহিংসা চরিতার্থ করতে চাইলে বুমেরাং হতে পারে। আমরা পরিবারকে প্রতিহিংসা করে হেনস্থা করা হচ্ছে। অভিষেককে ইডির তলব প্রসঙ্গে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তারপর বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন ফের তিনি সরব হলেন এবং কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ হানলেন।
তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ থেকে তিনি বলেছিলেন, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। এদিন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারি নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications