নন্দীগ্রামে রচিত ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছে ভবানীপুর, বিপুল জয়ে কলঙ্কমুক্ত মমতা
নন্দীগ্রামে রচিত ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছে ভবানীপুর, বিপুল জয়ে কলঙ্কমুক্ত মমতা
নন্দীগ্রামে তাঁকে হারানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। ষড়যন্ত্র করেই তাঁকে হারানো হয়েছিল। ভবানীপুর উপনির্বাচনে বিপুল জয়ের দিনেও ফের নন্দীগ্রামের হার নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে জানিয়ে দিলেন ভবানীপুরের এই ফলই প্রমাণ করে দিল নন্দীগ্রামে তাঁর সঙ্গে কতখানি ষড়যন্ত্র হয়েছিল। বিজেপির পাতা ফাঁদে পা দিয়েই হারতে হয়েছিল নন্দীগ্রামে।

নিজের রেকর্ড নিজেই ভেঙে রেকর্ড মার্জিনে জয় মমতার
উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিপুল জয় পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের সাধারণ নির্বাচনে তৃণমূলের জয়ের মার্জিনের দ্বিগুণ ভোটেই শুধু জয় পাননি মমতা বন্দ্যোপাধ্যায়, একইসঙ্গে তিনি নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন। ২০১১-র উপনির্বাচনের রেকর্ড মার্জিনে জিতেছিলেন মমতা। এবার সেই মার্জিনও তিনি টপকে গিয়েছেন তিনি।

নন্দীগ্রামে রচিত ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছে ভবানীপুর
মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড জয়ের পর বলেন, ভবানীপুরের জনগণের কাছে আমি ঋণী। কারণ এই জয় তাঁর নন্দীগ্রামে হারের কলঙ্ক মুছে দিল। একইসঙ্গে এই জয় জবাব দিল নন্দীগ্রামে তাঁর বিরুদ্ধে রচিত ষড়যন্ত্রের। স্বভাতই ভবানীপুরে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন শুভেন্দু অধিকারীকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রামে রচিত ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছেন ভবানীপুরের মানুষ।

ভবানীপুর আমাকে নির্বাচিত করায় আমি সকলের কাছে কৃতজ্ঞ
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার সকল মা, বোন, ভাই- সমস্ত ভারতবাসীকে ধন্যবাদ। ভবানীপুরকে 'মিনি ভারত' বলা হয়। এখানে গুজরাটি, পঞ্জাবি, মাড়োয়ারি এবং বিহারী জনসংখ্যা ৪০ শতাংশ। সেখানে এই জয় তাৎপর্যপূর্ণ। বাংলায় নির্বাচনে কেন্দ্র আমাদের অপসারণের জন্য ষড়যন্ত্র করেছে। আমি আমার পায়ে আঘাত পেয়েছি। ৬ মাসের মধ্যে নির্বাচন কমিশন ভোটের ব্যবস্থা করায় এবং জনগণ আমাকে নির্বাচিত করায় আমি সকলের কাছে কৃতজ্ঞ।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে জোর চর্চা
এখন আলোচনা শুরু হয়েছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের দিনে নন্দীগ্রাম প্রসঙ্গ উঠে এসেছে স্বাভাবিকভাবেই। নন্দীগ্রামে যে মমতার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েচে, তা এদিন বিশেষজ্ঞদের আলোচনাতেও বারবার উঠে এসেছে। কেন মমতাকে জয়ী ঘোষণা করার পর সব বদলে গেল, তা নিয়ে বিতর্ক জারি থেকেছে।

গণনার মোক্ষম মুহূর্তে লোডশেডিং কেন নন্দীগ্রামে, উঠল প্রশ্ন
তৃণমূল নেতারা প্রশ্ন তুলেছেন, ২৯১ কেন্দ্রের গণনা চলছিল, কোথাও লোডশেডিং হল না। আর যে হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রের দিকে সকলের নজর ছিল, সেই কেন্দ্রেই গণনার মোক্ষম মুহূর্তে লোডশেডিং হয়ে গেল। আবার লোডশেডিং হল মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ঘোষণার পরই! কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানোটা ছিল কৌশল
অনেকে ব্যাখ্যা করেছেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানোটা ছিল কৌশল। মমতার এই কৌশলই বাংলায় তৃণমূলকে বিপুল আসনে জিতে ক্ষমতায় এনেছিল। সকলের নজর একটি কেন্দ্রে পর্যবসিত করে মমতা জয় ছিলেন এনেছিলে মোদী-শাহসহ বিজেপির ফুল ব্রিগেডের বিরুদ্ধে। একা মমতা নিজে হেরে দলকে জিতিয়ে দিয়েছিলেন।

দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা করে হয় নন্দীগ্রামে শুভেন্দু জয়ী
তৃণমূল মনে করে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যদি আসন, তা হত সোনায় সোহাগা। আর সেই বহু কাঙ্খিত জয় প্রায় চলেই এসেছিল। একেবারে শেষ রাউন্ডে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় গোষণার পরই আচমকা সব থেমে যায়। সংবাদমাধ্যমে খবরও হয়ে যায় নন্দীগ্রামে মমতার জয় নিয়ে। তারপরই নন্দীগ্রামে গণনা নিয়ে নানা টালবাহানা শুরু হয়। দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা করে হয় নন্দীগ্রামে শুভেন্দু জয়ী হয়েছেন। ১৯০০-র সামান্য বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন।

নন্দীগ্রামের জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মামলা
নন্দীগ্রামে মমতার জয় যে তৃণমূলের কাছে কাঁটার মতো বিঁধছিল, তা বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তা বারে বারে প্রমাণিত হয়েছে। তবু নির্বাচন কমিশনের ঘোষণায় হার মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা নিয়ে আইনি লড়াই জারি রয়েছে। নন্দীগ্রামের জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মামলা করা হয়েছে হাইকোর্টে।

ভবানীপুরের জয় নন্দীগ্রামের ষড়যন্ত্রের জবাব, আইনি লড়াই জারি
মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মুখ্যমন্ত্রী। নন-এমএলএ হিসেবে তাঁকে ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে কোনও কেন্দ্র থেকে। তাই তাঁর নিজের কেন্দ্রে ফিরে বিপুল জয় ছিনিয়ে নিলেন। নন্দীগ্রামের আইনি রেজাল্টের জন্য তিনি অপেক্ষা করে থাকতে পারলেন না। তবে আইনি লড়াই জারি থাকবে বলে জানিয়ে দিলেন তিনি। সেইসঙ্গে বললেন ভবানীপুরের জয় নন্দীগ্রামের ষড়যন্ত্রের জবাব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications