মমতার ছবি ‘ঝড় থেমে যাবে একদিন’ ২৪ ঘণ্টাতেই বাজিমাত, কত ব্যবসা হল একদিনে

মমতার ছবি ‘ঝড় থেমে যাবে একদিন’ ২৪ ঘণ্টাতেই বাজিমাত, কত ব্যবসা হল একদিনে

করোনা ভাইরাসের সচেতনতা বাড়াতে সিনেমা তৈরি করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিনেমার উপার্জন তুলে দেওয়া হবে টেকনিসিয়ানদের হাতে। লকডাউনের বাজারে মাত্র একদিন আগে রিলিজ হয়েছে স্বল্প দৈর্ঘ্যের ছবি 'ঝড় থেমে যাবে একদিন'। গত ২৪ ঘণ্টায় তা কতটা ব্যবসা করতে পারল, কত লোকই বা দেখল সেই ছবি?

রিলিজ হল মমতার ছবি ‘ঝড় থেমে যাবে একদিন’

রিলিজ হল মমতার ছবি ‘ঝড় থেমে যাবে একদিন’

করোনা মহামারী দেশকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। মানুষ জীবন-জীবিকা হারাতে বসেছে। এই পরিস্থিতিতে টলি ও টেলি ইন্ডাস্ট্রির টেকনিসিয়নরাও মহাসংকটের মুখে পড়ে কাজ হারিয়ে। তাঁদের পাশে দাঁড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায় শর্টফিল্ম বানানোর পরিকল্পনা। সেই পরিকল্পনা সাফল্য লাভ করল। রিলিজ হল মমতার ছবি ‘ঝড় থেমে যাবে একদিন'।

২৪ ঘম্টায় কত ব্যবসা, কত মানুষ দেখলেন ছবিটি

২৪ ঘম্টায় কত ব্যবসা, কত মানুষ দেখলেন ছবিটি

মাত্র ২৪ ঘণ্টা এই ‘ঝড় থেমে যাবে একদিন' ছবিটি ২৫ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে। ইতিমধ্যে এক কোটিরও বেশি মানুষ দেখেছেন এই ছবি। শুধু এ রাজ্যেই নয়, দেশে-বিদেশের বহু মানুষ এই ছবি দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহযোগীদে্র বিশ্বাস, আগামী দিনে আরও অর্থ উপার্জন করতে পারবে ছবিটি।

সমস্ত অর্থ তুলে দেওয়া হবে টেকনিসিয়ানদের হাতে

সমস্ত অর্থ তুলে দেওয়া হবে টেকনিসিয়ানদের হাতে

এই ছবি থেকে পাওয়া সমস্ত অর্থ তুলে দেওয়া হবে টেকনিসিয়ানদের হাতে। এই মাসের শেষ সপ্তাহে কোনও এক দিনে তা তুলে দেওয়া হবে টেকনিসিয়ানদের হাতে। এর মধ্যে নিশ্চয়ই আরও কিছু অর্থ চলে আসবে ছবির উপার্জন থেকে। সমস্ত অর্থ এক জায়গায় করে তা তুলে দেওয়া হবে টেকনিসিয়ানদের হাতে।

শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে একদিনে’র ভাবনা মমতার

শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে একদিনে’র ভাবনা মমতার

মুখ্যমন্ত্রীর ভাবনায় টলিউডের কলাকুশলীরা শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে একদিন' তৈরি করে। টেকনিসিয়ানদের পাশে দাঁড়ানোর ভাবনা থেকেই এই শর্টফিল্ম তৈরির পরিকল্পনা নেন মমতা। উল্লেখ্য, ইন্ডাস্ট্রির ওই টেকনিসিয়ানরা দৈনিক পারিশ্রমিকে কাজ করেন। কিন্তু টলিউডের কাজকর্ম বন্ধ থাকায় টেকনিসিয়ানরা সমস্যায় পড়েন।

করোনা সচেতনতার উদ্দেশ্যে তৈরি হয় এই ছবি

করোনা সচেতনতার উদ্দেশ্যে তৈরি হয় এই ছবি

টেকনিসিয়ানদের পাশে দাঁড়ানোর ভাবনার পাশাপাশি করোনা মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগেই শর্টফিল্মের পরিকল্পনা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে একদিন'-এর স্ক্রিপ্ট লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও অরিন্দম শীল। এই স্বল্প সময়ের ছবির পরিচালনার দায়িত্বও পালন করছেন অরিন্দম শীল।

বিভিন্ন ভূমিকায় ও সহযোগিতায় ছিলেন যাঁরা

বিভিন্ন ভূমিকায় ও সহযোগিতায় ছিলেন যাঁরা

গানের কথা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তাঁর লেখা ‘ঝড় থেমে যাবে একদিন' গানটি ব্যবহার করা হয় শর্ট ফিল্ম। এই শর্টফিল্মে সঙ্গীত পরিচালনা করেছেন কবীর সুমন। মিউজিকে ছিলেন বিক্রম ঘোষ। সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক। প্রয়োজনার দায়িত্বে ক্যামেলিয়া প্রোডাকশন। সহযোগিতায় ছিলেন স্বরূপ বিশ্বাস।

কারা অভিনয় করেন এই শর্টফিল্মে

কারা অভিনয় করেন এই শর্টফিল্মে

অভিনয়ে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে দেব, যিশু সেনগুপ্ত, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, রুক্মিনী, শুভশ্রী, কোয়েল, আবির, পরমব্রত-সহ প্রথম সারির টলিউড তারকারা। ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+