শোভনের দল ছাড়ার গুঞ্জনের রাতে মমতার কবিতা 'দমকা হাওয়া'! 'দিদি' ক্ষোভ ওগড়ালেন কাদের ওপর

'ভয় পেয়ে তাড়াতাড়ি পগার পার হওয়ার চেষ্টা করলেন কারা'!

যে রাত থেকে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া ঘিরে গুঞ্জন শুরু হয়েছে , ঠিক সেই রাতেই উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিকতম কবিতা ' দমকা হাওয়া'। এবারেও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কবিতার নিশানায় উঠে এসেছে আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ। এক সময়ের কাছের সঙ্গীরা একের পর এক দলত্যাগের সিদ্ধান্ত নিতে 'দিদি' য়ে কতটা মর্মাহত, তাও এই কবিতার পরতে পরতে উঠে এসেছে।

শোভনকে ঘিরে জল্পনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল , তখনই শোনা যেতে শুরু করেছিল শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্কে ত্যাগ করে এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন। সূত্রের দাবি, ইতিমধ্যেই অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে উড়ে গিয়েছেন দিল্লিতে। আর সেখানেই সম্ভবত তিনি যোগ দিতে চলেছেন বিজেপিতে।

 তৃণমূল ও শোভনের সম্পর্ক

তৃণমূল ও শোভনের সম্পর্ক

বেশ কয়েকদিন যাবৎ তৃণমূলের তরফে শোভন চট্টোপাধ্যায়কে দলে ফিরিয়ে আনবার প্রচুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকি পার্থ চট্টোপাধ্যায় নিজেও রাতে গিয়ে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। আর্জি জানান, মমতা শিবিরেই ফের ফিরিয়ে আসার। তেব তাতে সায় দেননি শোভনরা। এরপরই শোনা যেতে শুরু করে শোভনের দলবদলের গুঞ্জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+