'খেলা হবে' এবার দুর্গাপুজোতেও, মুখ্যমন্ত্রীর পাড়ায় মঞ্চ সাজাচ্ছেন ফ্যাশন ডিজাইনার
'খেলা হবে' এবার দুর্গাপুজোতেও, মুখ্যমন্ত্রীর পাড়ায় মঞ্চ সাজাচ্ছেন ফ্যাশন ডিজাইনার
ভবানীপুরের বাসিন্দা তিনি। গত দুবার সেখান থেকে জিতলেও, এবার কেন্দ্র পরিবর্তন করে হেরে যান। তবে উপনির্বাচন ঘোষণা হলেই যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকেই প্রার্থী হবেন, তা ধরেই নেওয়া যায়। সেই ভবানীপুরেই এবার পুজোর থিম 'খেলা হবে'। যা নিয়ে অনেক দূর এগিয়েও গিয়েছে উদ্যোক্তা ভবানীপুর দুর্গোৎসব সমিতি।

খেলা হবে স্লোগান থেকে খেলা হবে দিবস
২০২১-এর ভোটে খেলা হবে স্লোগান তুলে সভা মাত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানেই প্রচারে গিয়েছিলেন, প্রশ্ন করেছিলেন, কী খেলা হবে তোয সমবেত জনগণের উত্তর ছিল হ্যাঁ। ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তারা খেলা হবে দিবস পালন করবেন। আর ২১ জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ১৬ অগাস্টের তারিখ। ওই দিন তৃণমূল নেতানেত্রীরা নিজেদের কেন্দ্রে এই কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। তবে সব থেকে বড় কর্মসূচি পালন করা হয়ে ৭৩ নম্বর ওয়ার্ডের হরিশ পার্কে, যেখানে কালীঘাট মিলান সংঘ বনাম প্রাক্তন ভারতীয় তারকা একাদশের খেলা হয়। সেই দিনেই এবারের পুজোর থিম পাকা হয়ে যায়। আর শিল্পীকে বলতেই, তিনিও রাজি হয়ে যান।

স্লোগান এখনও বাকি
তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, স্লোগান এখনও বাকি রয়েছে। কেননা ভবানীপুর থেকে জিতে আসন ছেড়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই করার কথা। তিনি ওই আসন থেকে থেকে রেকর্ড ভোটে জিতবেন বলেই দাবি, স্থানীয় বাসিন্দাদের ওই অংশের। তাই তাঁরা বলছেন, সেখানে এখনও 'খেলা হবে'র বড় স্লোগান তোলা বাকি রয়েছে।

পুজোর মঞ্চেও খেলা হবে
এবার 'খেলা হবে' নিয়ে পুজোর মঞ্চ সাজানোর প্রথম খবরটা এসেছে মুখ্যমন্ত্রীর পাড়া থেকেই। কেননা ভবানীপুর দুর্গোৎসব সমিতি তাদের মঞ্চ সাজাচ্ছে 'খেলা হবে' স্লোগানকে সামনে রেখে। মূর্তি হবে একচালার। বর্ষা হাতে অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়াকে দেখা যাবে ভবানীপুর সর্বজনীন দুর্গোৎসবের পুজোয়।

দায়িত্বে ফ্যাশান ডিজাইনার
মুখ্যমন্ত্রীর পাড়ার পুজোর মঞ্চ সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে, ফ্যাশান ডিজাইনার সৌমেন ঘোষকে। তিনি অবশ্য জানিয়েছেন, তাঁর পুজোর ভাবনায় রাজনীতির আঁচ থাকছে না। ভারতের বিভিন্ন খেলার ছবি উঠে আসতে চলেছে, তাঁর থিমে। দেবীমূর্তি কাঁধে করে চলেছেন কলকাতা দুই বড় প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের খেলোয়াড়রা, তাই ভবানীপুর সর্বজনীন দুর্গোৎসবের পুজোয় উঠে আসতে চলেছে। সৌমেন ঘোষের শিবপুরের ওয়ার্কশপে চলছে কাজ।
শিল্পী সৌমেন ঘোষ পুজোয় রাজনীতির আঁচ না থাকার কথা দাবি করলেও, এই পুজোয় সরাসরি শাসকদলের নেতারা যুক্ত। এই পুজোর সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের বলে পরিচিত রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সির ভাই সন্দীপ বক্সি।












Click it and Unblock the Notifications