‘স্পিড ব্রেকারে’র বদলায় ‘এক্সপায়েরি বাবু’ মোদীকে ভারত ছাড়া করার ডাক মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন নাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটায় নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রীকে এক্সপায়েরি বাবু কটাক্ষে বিঁধলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন নাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটায় নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রীকে এক্সপায়েরি বাবু কটাক্ষে বিঁধলেন তিনি। পাল্টা জবাব দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আওয়াজ তুললেন দিল্লি বদলের। মানুষের কাছে আহ্বান জানালেন, এবার আপনাদের ভোট দিল্লিতে বদল আনবে, দেশকে বাঁচাবে।

‘স্পিড ব্রেকারে’র বদলায় ‘এক্সপায়েরি বাবু’ মোদীকে ভারত ছাড়া করার ডাক মমতার

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী আখ্যা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কথায় কথায় মিথ্যা বলেন মোদী। বাংলায় এসে গতবার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন চা বাগান খুলে দেবেন, এবার আবার চা বাগানের জন্য ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে গেলেন। কোন মুখে চা বাগানের শ্রমিকদের পাশে থাকার বার্তা দেন মোদী, প্রশ্ন তোলেন মমতা।

মোদী সরকারকে টুকলির সরকার বলেও কটাক্ষ করেন মমতা। বলেন, নিজেরা কিছু সৃষ্টি করতে পারেন না, স্লোগান পর্যন্ত চুরি করেন। আর প্রকল্প তো চুরি করেনই। স্বচ্ছ ভারত থেকে শুরু করে আয়ুস্মান ভারত, সবই টুকলি। এই চৌকিদার টুকলি আর মিথ্যা ছাড়া কিছুই শেখেনি।

মমতা হলেন, প্রতি মিটিংয়েই ওরা বলছে আমার আয়ুস্মান হল না। কেন তোমার প্রকল্পে ৪০ শতাংশ টাকা দেব। তোমার আগেই আমি নিজে করে দিয়েছি স্বাস্থ্য সাথী প্রকল্প। তুমি তো আমার প্রকল্প চুরি করেই ওই আয়ুস্মান করেছো। এখন শুধু বড় বড় কথা, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। যোগ্য জবাব দেবে বাংলার মানুষ।

হ্যাঙারেই ঝুলতে হবে। কোনওদিন শুনেছেন হ্যাঙারে মিটিং হয়। ভুরি ভুরি টাকা খরচ করে হ্যাঙার তৈরি করা হয়েছে। তার ভিতরে মিটিং হচ্ছে। টাকার হাঙর যারা মিটিং করে হ্যাঙারে। নির্বাচনের পর ওই হ্যাঙারেই তাদের ঢুকে যেতে হবে বলে কটাক্ষ করলেন মমতা। বাংলার সঙ্গে পাঙ্গা নিয়ে কোনও লাভ নেই। আগে দিল্লি সামলা, বাংলার দিকে তাকিয়ে লাভ নেই। সবাইকে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা। জোড়াফুলে ভোট দিয়ে বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দেন তিনি।

এদিন ফের মোদীকে বিতর্কে বসার আহ্বান জানান। প্রয়োজনে একই মঞ্চে পাবলিক মিটিংয়েও তিনি বিতর্কে রাজি। সাহস থাকলে আমার প্রশ্নের মুখোমুখি হল। আবারও বলছি, একই মঞ্চে দাঁড়িয়ে আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। তারপর আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। দেখতে চাই কত মিথ্যা বলতে পারেন আপনি। আমার কাছে সব কিছুর প্রমাণ আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+