পঞ্চায়েতের আগে সংগঠনে নজর! বিজেপির শক্তঘাঁটিতে ব্যাক টু ব্যাক সভা মমতার

ফের একবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষে ফের তিনদিনের সফরে যাবেন তিনি। গত কয়েকদিন আগেই ঝাড়গ্রাম এবং মেদিনীপুর সফরে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এরপর ফের একবার জেলা সফরে বের হচ্ছেন

ফের একবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষে ফের তিনদিনের সফরে যাবেন তিনি। গত কয়েকদিন আগেই ঝাড়গ্রাম এবং মেদিনীপুর সফরে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এরপর ফের একবার জেলা সফরে বের হচ্ছেন তিনি। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তৃণমূলের তরফে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

বিজেপির শক্তঘাঁটিতে ব্যাক টু ব্যাক সভা মমতার

জনসংযোগ সহ নেতা-কর্মীদের টাস্ক বেঁধে দেওয়া হয়েছে। আর এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন জেলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে তিনদিনের সফরে বাঁকুড়া এবং পুরুলিয়াতে যাওয়ার কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ মে পুরুলিয়াতে যাবেন তিনি। সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। পুরুলিয়া জুড়ে একাধিক সরকারি প্রকল্প চলছে। সেখানে সরকারি কর্তাদের কাছ থেকে কাজের খতিয়ান নেওয়ার কথা রয়েছে প্রশাসনিক প্রধানের। এছাড়াও একটি কর্মিসভাও করার কথা রয়েছে তাঁর। আর সেই সভা থেকে পঞ্চায়েতের আগে নেতা-কর্মীদের কি বার্তা দেবেন নেত্রী সেদিকেই নজর সবার।

প্রশাসনিক বৈঠকের বিষয়টি এখনও যদিও চূড়ান্ত হয়নি। তবে কর্মিসভা যে সুপ্রিমো করবেন সেই দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে। আর তা হতেই চরম ব্যস্ততা। ইতিমধ্যে রাজ্যের পূর্ত এবং আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক পুরুলিয়া পৌঁছে গিয়েছেন বলে খবর। তবে কোথায় ঠিক নেত্রীর সভা করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বিধানসভা নির্বাচনের পর পুরুলিয়াতে প্রথম সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেদিকেই নজর সবার। সভা সফল করতে ইতিমধ্যে শুরু হয়েছে জোর প্রচার।

পুরুলিয়া থেকে বাঁকুড়াতে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেও কর্মিসভা করার কথা আছে তাঁর। সবকিছু ঠিক ১লা জুন দুপুরে এই সভা হবে। আর সেই তথ্যও ইতিমধ্যে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে বলেই খবর। আর সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

গত পঞ্চায়েতের ধাক্কায় লোকসভাতে পেয়েছে তৃণমূল। বাঁধন ছাড়া সন্ত্রাস সহ একাধিক ইস্যুতে কার্যত বড়সড় ধাক্কা লাগে তৃণমূলের ভোট বাক্সে। এই অবস্থায় আগেভাগে অনেক সতর্ক তৃণমূল নেত্রী। গত কয়েকদিন আগে কলকাতা সাংগঠনিক বৈঠক থেকে জেলা নেতৃত্বকে একাধিক নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এবার সরাসরি কর্মীদের বার্তা দিতে চান তিনি। বিশেষ করে বিজেপির শক্তঘাঁটিগুলিতে পঞ্চায়েতের আগে নিজেদের সংগঠন আরও মজবুত করা যায় সেই বার্তাই হয়তো নেতৃত্বকে দেবেন সুপ্রিমো। এমনটাই মনে করছেন রাজনৈতিকমহলের কারবারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+