সিঙ্গুর যখন প্রচারের কেন্দ্রে, লোকসভার আগে সুবিশাল ‘মনুমেন্টে’র পরিকল্পনা মমতার
এবার সিঙ্গুরে হবে শহিদ বেদি। একেবারে একুশে জুলাইয়ের ধাঁচে মনুমেন্ট তৈরির পথে হাঁটছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়ে গিয়েছে।
এবার সিঙ্গুরে হবে শহিদ বেদি। একেবারে একুশে জুলাইয়ের ধাঁচে মনুমেন্ট তৈরির পথে হাঁটছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়ে গিয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে ৬ কোটি টাকা ব্যয়ে শহিদ বেদি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারিও হয়ে গিয়েছে। লোকসভা ভোটের মুখে ফের সিঙ্গুর-ইস্যু সামনে তুলে ধরাই লক্ষ্য।

রাজ্যে পালাবদলের আন্দোলন হিসেবে ধরা হয় সিঙ্গুরকে। সিঙ্গুরের জমি আন্দোলনকে তুঙ্গে তুলেই বাম শাসনের অবসান ঘটেছিল। অনিচ্ছুক চাষিদের দাবিকে সমর্থন দিতে গিয়ে আগুন জ্বলেছিল সিঙ্গুরে। শহিদ হয়েছিলেন তাপসী মালিককে। তাপসী মালিকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল সিঙ্গুরের জমি থেকে।
এছাড়া সিঙ্গুরের মাটিতে মমতার ২৬ দিন ধরে অনশন আন্দোলন তো ছিলই। সিঙ্গুরের জমি আন্দোলনের জেরে ২০১১ সালে ক্ষমতা বদল হয়েছিল। ৩৪ বছরের জগদ্দল পাথর বামফ্রন্ট সরকারকে সরিয়ে রাজ্যে সূচনা হয়েছিল পরিবর্তনের সরকারের।
আর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই তিনি সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টে পেয়েছিলেন বিরাট জয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সিঙ্গুরের জমি ফেরতের নির্দেশ দিয়েছিলেন তিন মাসের মধ্যে। এখন তাই সিঙ্গুরের মাটি পের সবুজ-শস্য শ্যামলা।
তারপর সিঙ্গুর আন্দোলনকে পাঠ্যসূচির আওতায় আনা হয়েছিল। কৃষক আন্দোলন, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের পাশে স্থান পেয়েছিল একবিংশ শতাব্দীর এই কৃষক আন্দোলন তথা জমি আন্দোলন। এই আন্দোলনের স্মারক হিসেবেই মনুমেন্ট বা শহিদ বেদি গড়ে তোলার পরিকল্পনা সরকারের।
৪০ ফুট উঁচু শহিদ বেদি তৈরি করা হবে। এক একর জমিতে তৈরি হবে এই মনুমেন্ট। ৩০০ দিনের মধ্যে এই মনুমেন্ট তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মোট কথা ২০১৯ লোকসভা নির্বাচনের আগে সিঙ্গুর ফের হয়ে উঠতে চলেছে প্রচারের মূলকেন্দ্র।
উল্লেখ্য, কয়েকদিন আগে বামফ্রন্ট সুবিশাল মিছিল করে। সেই কৃষখ আন্দোলনের সূচনা হয় সিঙ্গুরের মাটি থেকে। বামফ্রন্টের জাঠা সিঙ্গুর থেকে শুরু হয়ে দিল্লি অভিমুখে যাত্রা। সিঙ্গুরের মাটি থেকেই ঘুরে দাঁড়ানোর শপথ নেয় সিপিএম তথা বামফ্রন্ট।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications