আমি খুবই চিন্তিত! কেন ভারতীয়দের উদ্ধারে এত দেরি হচ্ছে? প্রশ্ন মমতার

আমি খুবই চিন্তিত! কেন ভারতীয়দের উদ্ধারে এত দেরি হচ্ছে? প্রশ্ন মমতার

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে এখনও বহু ভারতীয়। আর এর মধ্যেই একের পর এক খারাপ খবর সামনে আসছে। গত কয়েকদিন আগেই রাজধানী কিভে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়। আর সেই রেশ কাটতে না কাটতেই আজ শুক্রবার আরও এক ভারতীয় ছাত্রের গুলি বিদ্ধ হওয়ার খবর সামনে এসেছে। আর তা নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধ বিধ্বস্ত সে দেশে আটকে থাকা ভারতীয়দের দ্রুত উদ্ধারের দাবি জানালেন তিনি।

আবেদন রাখলেন কেন্দ্রের কাছে

আবেদন রাখলেন কেন্দ্রের কাছে

আর এজন্যে আরও বিমান যাতে পাঠানো হয় সেই আবেদন রাখলেন কেন্দ্রের কাছে। বৃহস্পতিবার এই বিষয়ে নিজের উদ্বেগ জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী। পরপর দুটি টুইট করেন তিনি। সেখানে তিনি লেখেন, আমি খুবই চিন্তিত। ভারতীয় ছাত্রদের জীবন খুবই মুল্যবান। কিন্তু তাঁদের উদ্ধারে কেন এত দেরি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রের কাছে প্রশ্ন ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারে আরও যাতে বিমান চালানো হয় সে বিষয়ে কার্যত কেন্দ্রকে পরামর্শও দেন তিনি।

ভারতীয়দের দ্রুত সেখান থেকে উদ্ধার করা জরুরি

ভারতীয়দের দ্রুত সেখান থেকে উদ্ধার করা জরুরি

তাঁর মতে, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে অবশ্যই আটকে থাকা ভারতীয়দের দ্রুত সেখান থেকে উদ্ধার করা জরুরি। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই এই বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি দ্রুত নবান্নে কণ্ট্রোল রুমও খোলা হয়। বাংলার আটকে থাকা ছাত্রদের বিষয়ে তথ্য জোগাড় করা হয়। এমনকি এই বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। একযোগে কাজ করার বার্তাও দেন।

তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী

তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী

কিন্তু বৃহস্পতিবার বারাণসীতে দাঁড়িয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার না করে নির্বাচনী প্রচারে মোদী সরকার ব্যস্ত বলেও তোপ দাগেন। এমনকি আটকে থাকা পড়ুয়াদের উদ্ধারে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন। এই প্রসঙ্গে ভাইরাল হওয়া একটি ভিডিও'র কথাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় একমন্ত্রী মোদীর নামে জয় ধ্বনি দিচ্ছেন...! আর সেই ভিডিও' প্রসঙ্গ তুলে আক্রমণ শানান নেত্রী। বলেন,

প্রশ্ন ছুঁড়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান

একটি টুইটে কেন্দ্রের কাছে কার্যত প্রশ্ন ছুঁড়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কেন আটকে থাকা ছাত্রদের উদ্ধারে ‘‘কেউ মারা গিয়েছেন, কেউ এ দিক-ও দিক যাওয়ার চেষ্টা করছেন। কেউ বাঙ্কারে অপেক্ষা করছেন, রোমানিয়ায় অপেক্ষা করছেন, খাবার পাচ্ছেন না। কিন্তু তিন মাস আগে যুদ্ধের বিষয়ে জেনেও মোদী সরকার কেন ভারতীয়দের উদ্ধারে কোনও ব্যবস্থা করল না তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর এহেন আক্রমণ নিয়ে পালটা তোপ দেগেছেন বঙ্গ বিজেপি নেতারা। পালটা তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে কঠিন সময়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন বাংলার বিজেপি নেতারা। আর এই প্রসঙ্গে মোদী সরকার কীভাবে ভারতীয়দের উদ্ধার করছে ইউক্রেন থেকে সেই সংক্রান্ত তথ্যও তুলে ধরেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+