সেরার সেরা মমতা, টেক্কা দিয়েছেন বিধান রায়কেও! কে বললেন এমন কথা

বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের থেকেও এগিয়ে বাংলার অগ্নিকন্যা। এমনই মত পোষণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভারই এক সদস্য।

মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের সেরা মুখ্যমন্ত্রী। তিনি যে উন্নয়নের ধারা বইয়ে দিয়েছেন বাংলার বুকে, তারপর অন্য কারও নাম ভাবাই যায় না সেরার তালিকার সবথেকে উপরের স্থানটিতে। এমনকী বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের থেকেও এগিয়ে বাংলার অগ্নিকন্যা। এমনই মত পোষণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভারই এক সদস্য। মঙ্গলবার বর্ধমানের এক উৎসবে অংশ নিয়ে এ কথা বললেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।

সেরার সেরা মমতা, টেক্কা দিয়েছেন বিধান রায়কেও! কে বললেন এমন কথা

তাঁর কথায়, 'বাংলার রুপকার বিধানচন্দ্র রায় বাংলাকে সাজিয়ে তোলার জন্য ১১ বছর সময় পেয়েছিলেন। আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ছ'বছরেই বাংলাকে সাজিয়ে তুলেছেন অপরূপ করে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ই ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। অন্য কারও নাম কল্পনাতেও আনা যায় না তাঁর জায়গায়।'

এর আগে জাতীয় এক সংবাদসংস্থা ও এক সমীক্ষাসংস্থা 'মুড অফ দ্য নেশন' নামে সমীক্ষায় বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বছর দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেরা রাজনীতিবিদের তকমা পেয়েছিলেন। বিজেপিশাসিত ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরার তকমা ছিনিয়ে নেওয়া দেশের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল।

এবার সেই কথাই প্রতিধ্বনিত হল মমতার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মলয় ঘটকের মুখে। মঙ্গলবার রাতে বর্ধমানের পূর্বস্থলিতে খাল-বিল উৎসবে অংশ নিয়েছিলেন রাজ্যের তিনমন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক ও স্বপন দেবনাথ। অরূপবাবু বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরো, জল ভরো প্রকল্পে মাছের উৎপাদন বাড়াতে দু'লাখ খালবিল সংস্কার করার কথা ঘোষণা করেছেন। ফলে মাছ উৎপাদনে বাংলা স্বয়ম্ভর হয়ে উঠছে।'

পূর্বস্থলীর এই বিলের ধারেই অতিথি নিবাস করার কথা ঘোষণা করেন মলয়বাবু। অরূপবাবুর পরেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'বিধানচন্দ্র রায়ের পর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীই বাংলাকে সাজিয়ে তুলেছেন। অন্য কোনও মুখ্যমন্ত্রীর মধ্যে এই প্রয়াস দেখা যায়নি। শুধু বাংলারই নয়, দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রীই এই কর্মকাণ্ড করে দেখাতে পারেননি মাত্র ছ-বছরে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া আর কাউকেই ভাবা যায় না সেরা হিসেবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+