Mamata Banerjee: আম্বানিদের বিয়ের আমন্ত্রণ, মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বৈঠক করবেন উদ্ধব-শরদ পাওয়ারের সঙ্গে
মুম্বইয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে মুম্বই যাচ্ছেন তিনি। মুকেশ আম্বানি তাঁর ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের নেমত্তন্ন করেছেন মুখ্যমন্ত্রীকে সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই তিনি যাচ্ছেন মুম্বই। তবে কেবল যে আম্বানিতের বিয়েতেই যোগ দেবেন তা নয়। ইন্ডিয়া জোটের দুই নেতার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।
জানা গিয়েছে তিন দিনের সফরে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ তারিখ দুপুরে তিনি রওনা হবেন মুম্বইয়ে। ১২ তারিখ অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান। সেখানে যোগ দেবেন তিনি। তারপরে আবার ১৩ তারিখ সন্ধেবেলা কলকাতায় ফিরে আসার কথা তাঁর।

তবে কেবল আম্বানিদের নিমন্ত্রণ রক্ষা করতেই তিনি মুম্বই যাচ্ছেন না। ১১ তারিখ মুম্বই পৌঁছেই ইন্ডিয়া জোটের দুই নেতার সঙ্গে বৈঠক করবেন তিনি। জানা গিয়েছে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এবং এবং এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন তিনি। লোকসভা ভোটের পর উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে জানা গিয়েছে।
লোকসভা ভোটে এবার বাংলায় ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। বাংলায় তেমন ভাল ফল করতে পারেনি বিজেপি। কাজেই ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব বেড়েছে। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর এই প্রথম রাজ্যের বাইরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১১তারিখ মুম্বইয়ে পৌঁছেই তিনি সন্ধেবেলা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন। মুম্বইয়ের বান্দ্রায় একটি হোটেলে থাকবেন তিনি। বান্দ্রা কুরলা কমপ্লেক্টেই জিও কনভেনশন সেন্টারে রয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের আসর। সেই বিয়েতে উপস্থিত থাকবেন তিনি। ১২ তারিখ শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।
আম্বানিদের ছেলের বিয়েতে অনেক রাজনৈতিক দলের নেতারাই উপস্থিত থাকবেন। জানা গিয়েছে অখিলেশ যাদবের সঙ্গেও দেখা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। আম্বানিদের ছেলের বিয়ের রিসেশনে ইন্ডিয়া জোটের একাধিক নেতার যোগ দেওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications