'দিল্লির শাসক দলই চায় না চাকরি হোক', রাজ্যে আরও শিল্প স্থাপনের বার্তা দিয়ে কেন্দ্রকে নিশানা মমতার
রাজ্যে একদিকে যখন নিয়োগ দুর্নীতি চরম। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে শ্রীঘরে রয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঠিক তখনই কারীগরি প্রশিক্ষণ প্রাপ্তদের ১১ হাজার নিয়োগ পত্র দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানা়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তীব্র আক্রমণ শািনয়ে বলেছেন,'দিল্লির শাসক দলই চায় না, কর্মসংস্থান-চাকরি হোক। এজেন্সি রাজ চলছে, উন্নয়ন বলে কিছু নেই। আমরা শিল্পের পক্ষে, কেন শিল্প দেশের বাইরে চলে যাবে?' উৎকর্ষ বাংলায় শিল্প স্থাপনের কথা ঘোষণা করেছেন মমতা। তিনি বলেছেন রাজ্যর এখন টার্গেট একটাই কর্মসংস্থান।

কেন্দ্রকে নিশানা মমতার
কেন্দ্রকে তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কর্মসংস্থান এবং িনয়োগ দুর্ণীতি নিয়ে যখন চরমে তরজা ঠিক তখনই মোদী সরকারকে তীব্র িনশানায় বেঁধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন,'দিল্লির শাসক দলই চায় না, কর্মসংস্থান-চাকরি হোক। এজেন্সি রাজ চলছে, উন্নয়ন বলে কিছু নেই। আমরা শিল্পের পক্ষে, কেন শিল্প দেশের বাইরে চলে যাবে?' রাজ্যের এখন একটাই টার্গেট কর্মসংস্থান। এদিন ১১ হাজার নিয়োগ পত্র প্রদান করেছেন তিিন। সেই সঙ্গে আগামী দিনে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উৎকর্ষ বাংলায় আরও শিল্পস্থাপন
এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমাদের সরকার যখনই ক্ষমতা এসেছিল, আমার স্বপ্ন বাংলা বিশ্বসেরা হবে। উৎকর্ষ বাংলা ধীরে ধীরে সেই স্বপ্ন সফল করার দিকে এগিয়ে িনয়ে চলেছে বলে বার্তা দিেয়ছেন তিিন। উৎকর্ষ বাংলায় রাজ্যে আরও কর্মসংস্থানের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। টাটা গোষ্ঠী থেকে শুরু করে একাধিক শিল্পগোষ্ঠী রাজ্য শিল্পস্থাপনে আগ্রহ দেখিয়েছে। বাংলাকে আরও বেশি করে শিল্প বান্ধব করে গড়ে তোলা হচ্ছে বলে বার্তা দিেয়ছেন তিনি। এদিন তিনি কেন্দ্রকে নিশানা করে বলেছেন, 'আমার লক্ষ্য কর্ম সংস্থান, কর্ম সঙ্কোচন নয়'

কর্মসংস্থানই টার্গেট
এদিন মমতা বলেছেন এবার তাঁর টার্গেট কর্মসংস্থান তৈরি করা। 'কৃষিতে দেশে এক নম্বর বাংলা, এবার লক্ষ্য শিল্প। ৩৪ বছর এই শিল্পকে তছনছ করা হয়েছে। শিল্পে নতুন করে জাগরণ হোক। বাংলা শিল্প বান্ধব, এটা আমরা শিল্পপতিদের বলতে চাই'। কর্মসংস্থান নিয়ে বিজেপিকে একপ্রকার তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তাঁর সরকার একের পর এক িনয়োগ দুর্ণীতিতে জর্জরিত। এসএসসি থেকে প্রাথমিক শিক্ষক িনয়োগ একেরপর এক দুর্নীতিতে জড়িয়েছে তাঁর সরকার।

উৎকর্ষ বাংলায় সেরা বঙ্গ
সোমবার কারিগরি শিক্ষা দফতরের মাধ্যমে উৎকর্ষ বাংলা প্রকল্পে ৪০ টি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। তারপর জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল। তাতে ১৩৬ টি সংস্থায় সব মিলিয়ে প্রায় ৩০ হাজার সফল শিক্ষার্থীকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রায় ১০ হাজার জনকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। পুজোর আগেই বাকিদের নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎকর্ষ বাংলা প্রকল্পে পশ্চিমবঙ্গ সেরা হবে বলে এদিন বার্তা দিয়েছেন তিিন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications