করোনা মোকাবিলায় মমতা নিলেন বড় পদক্ষেপ, গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ডে কারা

করোনা মোকাবিলায় মমতা নিলেন বড় পদক্ষেপ, গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ডে কারা

করোনা ভাইরাস মোকাবিলায় গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড তৈরি করছে রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই কমিটি তৈরি করা হচ্ছে রাজ্যের করোনা মোকাবিলার জন্য। কমিটিতে থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

গ্লোবাল কমিটি গঠন

গ্লোবাল কমিটি গঠন

মুখ্যমন্ত্রী এই কমিটি গঠনের কথা জানানোর পাশাপাশি কমিটিতে কারা থাকবেন, তাও জানিয়ে দেন। এই কমিটিতে থাকবেন সরোজ সরকার, অভিজিৎ চৌধুরী, সুকুমার মুখোপাধ্যায়ের মতো বিশেষজ্ঞ চিকিৎকরা। একই সঙ্গে ভাবা হচ্ছে লকডাউনের পর অর্থনৈতিক উন্নতিতে কী করতে হবে। মুখ্যমন্ত্রীকে সাহায্য করবে এই কমিটি।

কমিটির পরামর্শ মেনে

কমিটির পরামর্শ মেনে

মমতা বলেন, মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছে এই লকডাউন পরিস্থিতিতে। করোনার সংক্রমণ রুখতে এছাড়া কোনও পথ খোলা ছিল না। বর্তমান পরিস্থিতিতে এখনও কতদিন এমন চলবে জানি না আমরা কেউই। তাই ওই কমিটির পরামর্শ মতো আমরা এগোব, কী করে সাধারণ মানুষের মুখে অন্য তুলে দেওয়া যায়, তাও পরামর্শ দেবে কমিটি।

করোনায় আক্রান্ত সংখ্যা

করোনায় আক্রান্ত সংখ্যা

এদিন মমতা সাফ করে দেন, সোমবার ১২টা পর্যন্ত করোনা আক্রান্ত ৬১। এর মধ্যে ৫৫টি কেস সাতটি পরিবারের। কালিম্পংয়ে ১টি পরিবারেই ১১ জন আক্রান্ত হন। তার মধ্যে ১ জন মারা গিয়েছেন। এরা চেন্নাই থেকে এসেছিলেন। হাওড়ায় ৮ জন আক্রান্ত, কলকাতায় ১২ জন আক্রান্ত। কম্যান্ড হাসপাতালের চিকিৎসকের পরিবার আক্রান্ত হয়েছেন। তেহট্টের বিয়েবাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছেন। এগরায় ১১ জন আক্রান্ত। হলদিয়ায় দুজন করোনা আক্রান্ত।

করোনায় সুস্থ হওয়া ইতিবাচক

করোনায় সুস্থ হওয়া ইতিবাচক

মমতা জানান, করোনায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত তিনজন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৩ জন। এটা একটা ভালো সাইন। বেলেঘাটায় এখনও যে ১৭ জন ভর্তি রয়েছেন, তার মধ্যে ১২ জনের অবস্থা ভালো। ১ জনের অবস্থা একটু সিরিয়াস। বেলেঘাটা আইডি-সহ সমস্ত হাসপাতালই দারুন কাজ করছে। আমরা কৃতজ্ঞ চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের প্রতি। তিনি বলেন, চিন্তার কোনও কারণ নেই। করোনা সংক্রমণ রোধের পথ খুঁজছে রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+