Bypoll Results 2023: ইন্ডিয়া জোটের বড় জয়! ধূপগুড়ি জয়ের পরেই বিজেপিকে চ্যালেঞ্জ মমতার
Bypoll Results 2023: বিজেপির কাছ থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল! প্রায় চার হাজারের বেশি ভোটে জয় তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের। আর এই জয়ের পরেই বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
একই সঙ্গে ধূপগুড়ির মানুষকেও ধন্যবাদ জানালেন তিনি। অন্যদিকে সে জেলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

রাজধানী দিল্লিতে আগামীকাল শনিবার থেকে বসছে জি-২০ সম্মেলন। ইতিমধ্যে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। আর এই সম্মেলন শেষে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজের আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর সেখানেই যোগ দিতে শুক্রবার দিল্লি উড়ে গিয়েছেন।
আর তার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো। আর সেখান থেকেই ধূপগুড়ি জয়ের জন্যে মানুষকে ধন্যবাদ জানান। মমতা বলেন, ধুপগুড়ির মানুষকে অভিনন্দন জানাচ্ছি। চা বাগান থেকে শুরু করে রাজবংশী সম্প্রদায় ও হিন্দু মুসলিম সকলের যেভাবে তৃণমূলকে সমর্থন করেছে। এটা বিজেপির একটা শক্ত ঘাঁটি। বিজেপির বিভিন্ন নেতা মিনিস্টার একমাস ধরে সব ওখানে পড়েছিলেন। উত্তরবঙ্গের বড় জয়। সারা বাংলার জয় বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
#WATCH | "North Bengal is totally with us...in Dhupguri, it was a seat of BJP and we won the election. I congratulate all the people of Dhupguri. So wherever BJP lost and INDIA party won, I congratulate all of them", says West Bengal CM Mamata Banerjee on Dhupguri Assembly… pic.twitter.com/87V56v9oyo
— ANI (@ANI) September 8, 2023
শুধু তাই নয়, তিনি বলেন, সারা ভারতে নির্বাচন হয়েছে। সাতটা সিটের মধ্যে চারটিতে বিজেপি হেরেছে। উত্তর প্রদেশের মত জায়গাতে বিজেপি হেরেছে। ত্রিপুরায় দুটো আসনে জিতেছে, সেখানে কাউকে লড়তেই দেয়নি। ৯০ শতাংশ ভোটে জয়লাভ করেছে। ইন্ডিয়া জোটের এটা বড় জয় বলেও ব্যাখ্যা করেন প্রশাসনিক প্রধান।
অন্যদিকে অভিষেকও তাঁর সোশ্যাল মিডিয়ায় ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি লিখছেন, ঘৃণা এবং ধর্মান্ধতার রাজনীতিকে উন্নয়নের রাজনীতি হারিয়ে দিয়েছে। তবে ধূপগুড়ির উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার কথাও এদিন বলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই ধূপগুড়ির মানুষ ভরসা রেখেছে। সাম্প্রদায়িকতা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরেই ভরসা রেখেছে বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications