তাঁর অভাব অনুভব করব, সুষমার প্রয়াণে শোক প্রকাশ মমতার

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে টুইট করে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে টুইট করে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ৮টায় টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, সুষমাজির প্রয়াণে গভীরভাবে শোকাহত আমি।

তাঁর অভাব অনুভব করব, সুষমার প্রয়াণে শোক প্রকাশ মমতার

মমতার কথায়, আদর্শগত দিক থেকে বিপরীত মেরুর হলেও মানুষ হিসেবে তিনি অসাধারণ ছিলেন। সংসদে একাধিক বার তাঁর সঙ্গে সময় কাটিয়েছি। ১৯৯০ সাল থেকে তাঁর সঙ্গে পরিচয়। তিনি যেমন একদিকে দক্ষ রাজনীতিক ছিলেন, তেমনই খুব ভাল নেত্রী এবং খুব ভাল মানুষ ছিলেন। তাঁর অভাব অনুভব করব। সুষমাজির প্রয়াণে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।

গতকাল রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সুষমার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। হাসিনার প্রেস সেক্রেটারি লহসানুল করিম জানিয়েছে, প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। হাসিনা তাঁর শোকবার্তায় লিখেছেন বাংলাদেশ একজন ভাল বন্ধুকে হারাল। বাংলাদেশের সঙ্গে স্বরাজের বিশেষ বন্ধুত্বের সম্পর্ক ছিল। স্বরাজের উদ্যোগেই বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক একটা অন্যমাত্রা পেয়েিছল। স্বারাজের প্রয়ানে গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন হাসিনা।

[আরও পড়ুন:শেষযাত্রায় বিজেপি নেত্রী সুষমা স্বরাজ, দেখুন নানা মুহূর্তের ছবি]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+