Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লি নির্বাচনের ফলাফলের প্রভাব পড়বে বাংলার ভোটে? বড় বার্তা মমতার! বলে দিলেন আসন সংখ্যাও

Mamata Banerjee: দিল্লি নির্বাচনে (Delhi Vote Result 2025) বড় ধাক্কা আম আদমি পার্টির। মুখ থুবড়ে পড়েছেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রায় ২৭ বছর পর দিল্লির মসনদে তৈরি হতে চলেছে বিজেপি সরকার। দলের এই ফলাফলে চাঙ্গা বিজেপি শিবির।

শুধু তাই নয়, দিল্লির বুকে পদ্ম ফুটতেই অকাল রঙের উৎসবে মেতে উঠলেন বঙ্গ বিজেপি নেতারা। ডাক দিলেন পরিবর্তনের। এবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । একই সঙ্গে দিল্লি ফলাফল নিয়েও বার্তা দিলেন তিনি (West Bengal CM)।

Mamata Banerjee

Mamata Banerjee: বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী

আজ সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আগামী বুধবার আর্থিক বাজেট পেশ করবেন। তার আগে এদিন বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । যেখানে তৃণমূলের সমস্ত বিধায়ক সহ মন্ত্রী-নেতারা উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।

আর সেই বৈঠকেই দিল্লি ভোটের ফলাফল নিয়ে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে বাংলার ফল নিয়েও কথা বলেন। শুধু তাই নয়, আগামী ২০২৬ সালে ভোটে বাংলায় তৃণমূল একলা চলবে বলেও দাবি করেছেন। নেত্রীর কথায়, বাংলায় কংগ্রেসের কিছু নেই।

Mamata Banerjee: দিল্লির ভোটের ফলাফল নিয়ে

সূত্রের খবর, এদিন বৈঠকে দিল্লি ভোট নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । জানান, দিল্লি ভোটে কংগ্রেসের উচিৎ ছিল আম আদমি পার্টিকে সমর্থন করা, একই ভাবে হরিয়ানাতেও আপের উচিৎ ছিল কংগ্রেসকে সমর্থন করা। কিন্তু তা করা হয়নি। জোট থাকলে ফল অন্য রকম হতো বলে এদিন মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। তবে বাংলায় জোট নয়, তৃণমূল একলা চলবে। আর তাতে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে বাংলার মসনদে যে তৃণমূলের সরকারই প্রতিষ্ঠা হবে তাও এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: গোষ্ঠী কোন্দল নিয়ে বড় বার্তা

এদিন বৈঠক থেকে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে নেত্রী বার্তা, এখন থেকেই ২৬ এর বিধানসভার জন্য ঝাপিয়ে পড়তে হবে সবাইকে। এদিন তাৎপর্যপূর্ণ ভাবে ফের একবার গোষ্ঠী কোন্দল নিয়েও নেতৃত্বকে বার্তা দিয়েছেন সুপ্রিমো। তাঁর কথায়, দলে কোনও ভাবেই কোন্দল মেনে নেওয়া হবে না। সবাইকে একজোট হয়ে কাজ করবে বলে নির্দেশ।

এছাড়াও এদিন একাধিক বিষয় নিয়ে দলের বিধায়ক-মন্ত্রীদের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, খুব শীঘ্রই যে দলে রদবদল সেই ইঙ্গিতও দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+